Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হৃদরোগে মৃত্যু মুখতার আনসারির, কুখ্যাত গ্যাংস্টার ছিলেন পাঁচবারের বিধায়কও

তোলাবাজি, অপহরণ, খুনের মতো বিভিন্ন অপরাধে যুক্ত ছিলেন মুখতার আনসারি। তাঁর নিজস্ব একটি গ্যাং ছিল যারা উত্তরপ্রদেশের মউ, গাজিপুর, বারাণসী এবং জৌনপুর এলাকা জুড়ে সন্ত্রাস চালাত।

হৃদরোগে মৃত্যু মুখতার আনসারির, কুখ্যাত গ্যাংস্টার ছিলেন পাঁচবারের বিধায়কও

মুখতার আনসারি - ফাইল চিত্র

শেষ আপডেট: 29 March 2024 12:48

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যু হল মুখতার আনসারির। এক সময়ের কুখ্যাত গ্যাংস্টার পরে রাজনীতিবিদ হয়েছিলেন। শুধু রাজনীতিতে আসা নয়, তিনি পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিতও হন। সেই মুখতার আনসারি প্রয়াত। জেলবন্দি অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। 

তোলাবাজি, অপহরণ, খুনের মতো বিভিন্ন অপরাধে যুক্ত ছিলেন মুখতার। তাঁর নিজস্ব একটি গ্যাং ছিল যারা উত্তরপ্রদেশের মউ, গাজিপুর, বারাণসী এবং জৌনপুর এলাকা জুড়ে সন্ত্রাস চালাত। পরে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির হয়ে নির্বাচনে লড়েন মুখতার। বিধায়কও নির্বাচিত হন। তবে ২০০৪ সালে সন্ত্রাস প্রতিরোধ আইনে অভিযুক্ত হয়ে তিনি জেলবন্দি হয়েছিলেন। তারপর থেকে আর জেলের বাইরের মুখ দেখেননি তিনি। 

উত্তর প্রদেশের বান্দার এক কারাগারে বন্দি ছিলেন ৬৩ বছর বয়সী মুখতার। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বমি হয়েছিল। জেল কর্তৃপক্ষ তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসে। কিন্তু সময়মতো চিকিৎসা শুরু করেও কোনও লাভ হয়নি। উত্তর প্রদেশের মউ কেন্দ্র থেকে পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া মুখতারের মৃত্যুতে শোকবার্তা দিয়েছে সমাজবাদী পার্টি। 

মুখতারের মৃত্যুতে রাজ্যজুড়ে অশান্তি হতে পারে আশঙ্কা করে একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। কারণ মুখতারের ভাই তথা গাজিপুরের সাংসদ, আফজল আনসারি সাম্প্রতিক সময়ে অভিযোগ করেছিলেন যে তাঁর দাদাকে জেলে বিষ খাওয়ানো হচ্ছে! অন্তত দুবার জেলে তাঁর খাবারে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। এখন আনসারির মৃত্যুর পর এই বিষয়টি মাথাচাড়া দিতে শুরু করেছে। 

মুখতার আনসারির বিরুদ্ধে ৬১টি ফৌজদারি মামলা ছিল। খুনের অভিযোগ ছিল ১৫টি। শুধু উত্তরপ্রদেশ নয়, পঞ্জাবের জেলেও দু'বছর কাটিয়েছেন তিনি। উত্তরপ্রদেশ পুলিশ গত বছর কুখ্যাত গ্যাংস্টারদের নিয়ে ৬৬ জনের যে তালিকা প্রকাশ করেছিল, তাতে মুখতারের নাম ছিল। 


```