Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রোজ একশোর বেশি সাইবার হানার মুখে ইসরো! কীভাবে মোকাবিলা করে, খোলসা করলেন এস সোমনাথ

রোজ একশোর বেশি সাইবার হানার মুখে ইসরো! কীভাবে মোকাবিলা করে, খোলসা করলেন এস সোমনাথ

শেষ আপডেট: 8 October 2023 17:39

দ্য ওয়াল ব্যুরো: চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দিয়েছে চন্দ্রযান ৩। এরপর মাত্র কয়েক দিনের ব্যবধানে সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে আদিত্য এল ১। একের পর এক সাফল্যের মুখ দেখছে ইসরো। মহাকাশের নাড়ি-নক্ষত্রের খোঁজ দিতে অনবরত গবেষণা চালিয়ে যাচ্ছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। সেই ইসরোকেই প্রতিদিন একশোটির বেশি সাইবার হানার মুখোমুখি হতে হয়। কীভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে ইসরো? জানিয়ে দিলেন ইসরো প্রধান এস সোমনাথ।


কেরলের কোচিতে দুই দিনের একটি আন্তর্জাতিক সাইবার কনফারেন্সে উপস্থিত হন এস সোমনাথ। কেরল পুলিশ ও তথ্য সুরক্ষা গবেষণা সংস্থার আয়োজিত সম্মেলনে ভাষণ দেওয়ার সময়ে তিনি জানিয়েছেন, ইসরো একাই বিপদজ্জনক সাইবার অ্যাটাক সামলায়। তাঁর কথায়, "এই ধরনের আক্রমণের মোকাবিলা করার জন্য আমাদের প্রতিষ্ঠানে শক্তিশালী সাইবার নিরপত্তা নেটওয়ার্ক রয়েছে।"

সময়ের সঙ্গে উন্নত হয়েছে প্রযুক্তি। সঙ্গে বেড়েছে প্রযুক্তির অপব্যবহারও। তাই সাইবার হানা রুখতে যে কোনও সংস্থাকেই প্রস্তুত থাকতে হয়। এস সোমনাথের কথায়, "উন্নত প্রযুক্তি একই সঙ্গে আশীর্বাদ এবং হুমকি। আমরা একই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আর তার জন্য গবেষণা ও কঠোর পরিশ্রমের প্রয়োজন।" তিনি আরও জানিয়েছেন, আগে শুধুমাত্র একটি স্যাটেলাইটের উপরই নজর রাখা হত। বর্তমানে বিষয়টি অনেক উন্নত হয়েছে। একসঙ্গে একই সময়ে অনেকগুলি স্যাটেলাইট পর্যবেক্ষণের সফটওয়্যার পদ্ধতি এসেছে। আর এর থেকেই প্রমাণিত মহাকাশ গবেষণায় প্রভূত উন্নতি হচ্ছে। নেভিগেশন, রক্ষণাবেক্ষণের কাজ করে এমন স্যাটেলাইচের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সাহায্য করে সেই স্যাটেলাইটও রয়েছে। যা সর্বোতভাবে বিভিন্ন ধরণের সফ্টওয়্যার নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে সাইবার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ইসরো প্রধান। 


অন্যদিকে, কেরলের রাজস্ব মন্ত্রী পি রাজীব সংশ্লিষ্ট সম্মেলনের সমাপনী অধিবেশনের উদ্বোধন করেন। তিনি জানান, সাইবার নিরাপত্তার বিষয়ে রোল মডেল হয়ে উঠেছে সেরাজ্য। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল, "কেরল সরকার সাইবার অপরাধ ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা নিতে ও নিরাপত্তা দিতে সক্ষম। সরকার রাজ্যে ডিজিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে এই সেক্টরে প্রয়োজনীয় সহায়তা করছে।"


```