Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মোদীর ‘মিত্রতা’র মূল্য দিচ্ছে ভারত? ট্রাম্পের শুল্ক নীতিকে নিশানা করে কংগ্রেসের তোপ

Trump's Tariff on India: ভারতের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার জেরে তৈরি হয়েছে কূটনৈতিক আলোড়ন। 

মোদীর ‘মিত্রতা’র মূল্য দিচ্ছে ভারত? ট্রাম্পের শুল্ক নীতিকে নিশানা করে কংগ্রেসের তোপ

শেষ আপডেট: 31 July 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: ভারতের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump's Tariff on India)। এই ঘোষণার জেরে তৈরি হয়েছে কূটনৈতিক আলোড়ন। এই সুযোগেই মোদী সরকারের বিদেশনীতি এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের জোরালো সমালোচনা করল কংগ্রেস (India America Trade War)।

এক্স হ্যান্ডেলে কংগ্রেস লিখেছে—“ট্রাম্প ভারতের উপর ২৫% শুল্কের বোঝা চাপিয়ে দিলেন। তার উপর অতিরিক্ত জরিমানাও বসালেন। নরেন্দ্র মোদির 'দোস্তি'র খেসারত এখন গোটা দেশ দিচ্ছে।”(Trump's Tariff on India)

এর সঙ্গে কংগ্রেস আরও উল্লেখ করেছে, মোদী ট্রাম্পের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। তাঁরা ‘লপক লপক’ করে জড়িয়ে ধরেছিলেন। একসঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করিয়েছিলেন।(Modi Trump Relation)

কংগ্রেসের দাবি, সেই ‘বন্ধুত্বের’ ফলেই আজ আমেরিকার কাছ থেকে এই আর্থিক ধাক্কা খাচ্ছে ভারত। তাদের মন্তব্য, “শেষমেশ ট্রাম্প ভারতকে শুল্কের চাপে ফেলে দিলেন। ভারতের বিদেশনীতি সম্পূর্ণ ব্যর্থ।”(Congress on Trump's Tariff on India)

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভারতের ‘অতিরিক্ত শুল্ক’ ও ‘অযৌক্তিক বাণিজ্য বাধা’র কারণে মার্কিন সংস্থাগুলি ভারতের বাজারে পর্যাপ্ত প্রবেশাধিকার পাচ্ছে না। সেই কারণেই তিনি ভারত থেকে আমদানি হওয়া পণ্যে ২৫% শুল্ক বসাবেন এবং অতিরিক্ত জরিমানাও ধার্য করবেন। শুধু তা নয়, ট্রাম্প বৃহস্পতিবারও ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। তাঁর কথায়, ভারত ও রাশিয়া দুই দেশেরই অর্থনীতি মৃত। মার্কিন প্রেসিডেন্টের এ হেন মন্তব্য ঘরোয়া রাজনীতিতে বেশ চাপে ফেলে দিয়েছে মোদী সরকারকে।

বিষয়টি নিয়ে মোদী সরকার এখনও পর্যন্ত মাপা প্রতিক্রিয়া দিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের স্বার্থকে সুরক্ষিত রেখেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হবে। তবে বিরোধী মহলে এই ঘটনায় বিদেশনীতির ব্যর্থতা এবং আন্তর্জাতিক মিত্রতার প্রশ্নে বিজেপি সরকারের অবস্থান নিয়ে বিতর্ক আরও জোরদার হতে শুরু করেছে।


```