Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

৬ বছরের বোনকে খুন করে, পাথর দিয়ে মুখ থেঁতলে দিল কিশোর! সিনেমা দেখে শিখেছিল 'সিরিয়াল কিলিং'

পুলিশ জানিয়েছে, সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকিকে সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করতে দেখে অনুপ্রানিত হয়েছিল সে।

৬ বছরের বোনকে খুন করে, পাথর দিয়ে মুখ থেঁতলে দিল কিশোর! সিনেমা দেখে শিখেছিল 'সিরিয়াল কিলিং'

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 March 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: পরিচালক অনুরাগ কাশ্যপের 'রমণ রাঘব' (Raman Raghav) সিনেমা দেখে মাথায় খুন চেপে গিয়েছিল। এরপরই হিংসা থেকে ৬ বছর বয়সি শিশুকন্যাকে খুন করল ১৩ বছরের এক কিশোর। মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর জেলার ঘটনা।

পুলিশ জানিয়েছে, সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকিকে সিরিয়াল কিলারের (Serial Killer) ভূমিকায় অভিনয় করতে দেখে অনুপ্রানিত হয়েছিল সে। তারপরই খুন করে নিজের কাকার মেয়ের দেহ শ্রীরাম নগর এলাকার একটি পরিত্যক্ত জায়গায় ফেলে দিয়ে আসে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে পেলহার থানার পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে। রবিবার ভোর ৪টে ৩০ নাগাদ শ্রীরাম নগর পাহাড়ে মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়।

কিন্তু কেন এমন কাণ্ড ঘটাল সে? জেরায় পুলিশকে কিশোর জানিয়েছে, শুধুমাত্র হিংসার কারণেই এমন কাণ্ড ঘটিয়েছে সে। কারণ সে ভাবত বাড়ির কেউ তাকে ভালবাসে না। সবাই বোনকেই আদর করে। দীর্ঘদিন নিজের চোখে বিষয়টা দেখে মাথার ঠিক রাখতে পারেনি সে।

পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় মেয়েটি নিখোঁজ হয়ে যায়। এরপরই থানায় দায়ের হয় অভিযোগ। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় ছেলেটি মেয়েটিকে কোথাও নিয়ে যাচ্ছে। যদিও প্রথমে কিছু স্বীকার না করলেও পরে পুরোটা পুলিশকে জানাতে বাধ্য হয় সে। 

পুলিশ জানতে পেরেছে, হিন্দি সিনেমা 'রমন রাঘব' দেখে অনুপ্রাণিত হয়ে কিশোর প্রথমে মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করে এবং পরে মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়ে তার মুখ থেঁতলে দেয়। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে খুনের মামলা দায়ের করে তদন্ত শুররু করেছে পুলিশ। পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।


```