Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পাক সেনার গোপন ইউনিট ‘এস-১’! ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার প্রশিক্ষণ শিবিরের হদিস: সূত্র

এই গোপন ইউনিটের সদর দফতর ইসলামাবাদে। অধিকাংশ জঙ্গি কার্যকলাপের অর্থ জোগাড় হয় মাদক ব্যবসা থেকে, বলছেন সূত্রেরা।

পাক সেনার গোপন ইউনিট ‘এস-১’! ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার প্রশিক্ষণ শিবিরের হদিস: সূত্র

২০২৫-এ জম্মু-কাশ্মীরের পহেলগাম ঘটনা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 November 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৩-এ ঘটা মুম্বই বিস্ফোরণ (mumbai blast 1995) থেকে শুরু করে ২০২৫-এ জম্মু-কাশ্মীরের পহেলগাম ঘটনা (Pahalgam attack) - একটা নাম উঠে আসবেই, তা হল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (Pakistan Intelligence) আইএসআই (ISI)। সূত্র মারফত খবর, ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার প্রশিক্ষণ ও পরিকল্পনায় তাদের একটি গোপন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, নাম ‘এস-১’ (Pakistan’s Secret Unit S1)।

সূত্রের জোরদার দাবি, মুম্বই থেকে পহেলগাম, পর্যটকদের উপর জঙ্গি হামলা - সবেতেই এই ইউনিটের ছায়া মিলেছে।

আইএসআইয়ের এই ইউনিটের পুরো নাম 'Subversion 1', সংক্ষেপে S1। গোয়েন্দা সূত্রের দাবি, সীমান্ত পেরিয়ে ভারতে সন্ত্রাস ছড়ানোর মূল চালিকাশক্তিই এই ইউনিট।

সূত্র অনুযায়ী, পাকিস্তান সেনার এক কর্নেল এই ইউনিটের নেতৃত্বে রয়েছেন। তাঁর অধীনে রয়েছে দু’জন সিনিয়র অফিসার - কোডনেম ‘গাজি ১’ ও ‘গাজি ২’। তাঁরা সরাসরি সক্রিয় অপারেশনগুলির দায়িত্ব সামলান।

এই গোপন ইউনিটের সদর দফতর ইসলামাবাদে। অধিকাংশ জঙ্গি কার্যকলাপের অর্থ জোগাড় হয় মাদক ব্যবসা থেকে, বলছেন সূত্রেরা।

এস-১ ইউনিটের প্রশিক্ষিত সদস্যরা বোমা ও IED (Improvised Explosive Device) তৈরিতে বিশেষজ্ঞ। ছোট ও মাঝারি অস্ত্র ব্যবহারে পারদর্শী। এমনকী ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের বিস্তারিত মানচিত্রও তাঁদের কাছে রয়েছে বলে গোয়েন্দাদের দাবি।

২৫ বছর ধরে গোপনে কাজ করে চলেছে এই ইউনিট। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি সম্প্রতি তাদের পূর্ণ কার্যকলাপের খোঁজ পেয়েছে। সূত্রের মতে, এস-১-এর একমাত্র দায়িত্বই হল, ভারতের মাটিতে সন্ত্রাসী হামলা সংগঠিত করা। পাকিস্তানের প্রায় সব জঙ্গি সংগঠনের সঙ্গেই রয়েছে তাদের সংযোগ।

জঙ্গি সংগঠনগুলির মধ্যে মিশে থাকে এস-১ সদস্যরা

জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা, হিজবুল মুজাহিদিন - সব সংগঠনের প্রশিক্ষণ শিবিরে এস-১-এর সদস্যদের দেখা গিয়েছে। তাঁরা স্থানীয়দের মতো চেহারা ও পোশাক ধারণ করে মিশে যান। লম্বা দাড়ি, স্থানীয় পোশাক, স্থানীয় ভাষার টান - সবই নখদর্পনে, যাতে তাঁদের আলাদা চেনা না যায়।

এই ইউনিট এতটাই গোপন যে অনেক সময় জঙ্গি সংগঠনগুলো নিজেরাও জানে না, তাদের প্রশিক্ষক আসলে এস-১ থেকে এসেছে।

গোয়েন্দা সূত্রের দাবি, গত দুই দশকে এই ইউনিট হাজার হাজার জঙ্গিকে প্রশিক্ষণ দিয়েছে, যাদের লক্ষ্য একটাই, ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো।


```