Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হাতে পায়ে গলায় বুকে গুলিবিদ্ধ ব্যক্তি গাড়ি চালিয়ে ২৫ কিলোমিটার দূরের হাসপাতালে ভর্তি হলেন

রাহুল চৌধুরী তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিল।‌ জামিনের মুক্ত হয়ে সে ফের তলাবাজি শুরু করে। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে তার স্বামীকে ফোন করে ওই ধাবায় যেতে বলা হয়। 

হাতে পায়ে গলায় বুকে গুলিবিদ্ধ ব্যক্তি গাড়ি চালিয়ে ২৫ কিলোমিটার দূরের হাসপাতালে ভর্তি হলেন

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 April 2026 09:50

দ্য ওয়াল ব্যুরো: পর পর গুলি। প্রথমটি লাগল গলায়। দ্বিতীয়টি বুকে, তৃতীয়টি পেটে। ‌এরপর হাতে ও পায়ে। ‌পাঁচটি বুলেটের আঘাতে‌ গল গল করে রক্ত পড়ছিল। এরই মধ্যে গাড়ি চালিয়ে ২৫ কিলোমিটার দূরে হাসপাতালে ভর্তি হলেন গুলিবিদ্ধ সেই ব্যক্তি (Ghaziabad dhaba attack)। শনিবার সকালে পুলিশ জানিয়েছে তাঁর অবস্থা গুরুতর। তবে বিপদ কাটিয়ে উঠবে বলে চিকিৎসকেরা আশাবাদী।

শুক্রবার রাত সাড়ে ন'টার সময় এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে ৫৮ নম্বর জাতীয় সড়কে। বছর ৩৫ এর রাহুল চৌধুরী মোদীনগর এলাকার সিক্রিনগরের একটি ধাবার সামনে গাড়ি দাঁড় করান (Ghaziabad dhaba attack)। পেছনেই একটি বাইকে ছিল তিন ব্যক্তি। তারা রাহুলের গাড়ি অনুসরণ করে ভাবায় এসেছিল বলে পুলিশ জানতে পেরেছে। ‌

মোদীনগরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ভাস্কর ভার্মা জানান তাঁরা ৪৯টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন। তাতে ধরা পড়েছে বাইক আরোহীদের একজন প্রথমে রাহুলকে গাড়ির সিটে বসে থাকা অবস্থাতেই গুলি করে। তখনই গাড়ি নিয়ে পালিয়ে যাবার পরিবর্তে সে গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে আসে। ‌তখন খুব কাছ থেকে আরও চারটি গুলি করা হয়। ‌পুলিশের ধারণা গুলিবিদ্ধ ব্যক্তি পাল্টা গুলি চালানোর উদ্দেশ্যে গাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ‌

তবে আশ্চর্যের হল পাঁচটি বুলেট বিদ্ধ হওয়ার হওয়ার পরও দমে না গিয়ে বছর ৩৫ এর ওই যুবক স্করপিও চালিয়ে জাতীয় সড়ক ধরে দ্রুত বেগে ২৫ কিলোমিটার দূরে হাসপাতালে পৌঁছে যায়। গাড়ি থেকে নামার পরে অবশ্য জ্ঞান হারায় সে। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত অপারেশনের ব্যবস্থা করে বুলেট গুলি বার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে রাহুল চৌধুরী তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিল।‌ জামিনের মুক্ত হয়ে সে ফের তলাবাজি শুরু করে। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে তার স্বামীকে ফোন করে ওই ধাবায় যেতে বলা হয়। সেখানে একজনের কাছ থেকে ৭৫ হাজার টাকা আদায় করার কথা ছিল রাহুলের। তার ওপর হামলাকালীদের পুলিশ এখনও পর্যন্ত ধরতে পারেনি। তবে চিহ্নিত করতে পেরেছে বলে জানানো হয়েছে।


```