Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

হায়দরাবাদের উদ্দেশে ওড়ার পর যান্ত্রিক সমস্যা, আকাশে চক্কর কেটে তিরুপতি ফিরল ইন্ডিগোর দুই বিমান

সংস্থার তরফে জানানো হয়েছে, দুটি ক্ষেত্রেই কোনও যাত্রী আহত হননি। বড় ধরনের জরুরি অবস্থা তৈরি হয়নি।

 হায়দরাবাদের উদ্দেশে ওড়ার পর যান্ত্রিক সমস্যা, আকাশে চক্কর কেটে তিরুপতি ফিরল ইন্ডিগোর দুই বিমান

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 July 2025 10:38

দ্য ওয়াল ব্যুরো: একদিনে পরপর দু’টি উড়ান বাতিল করল ইন্ডিগো। তিরুপতি থেকে হায়দরাবাদগামী ওই দুটি বিমান মাঝ আকাশে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ে ফিরে আসে তিরুপতি বিমানবন্দরে। যদিও কোনও যাত্রী আহত হননি বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

রবিবার সন্ধেবেলায় তিরুপতি থেকে উড়ে যায় ইন্ডিগোর ৬ই ৬৫৯১ নম্বর ফ্লাইট। সন্ধে ৭টা ৫৫ মিনিটে আকাশে ওড়ে বিমানটি। কিছুটা যাওয়ার পরই মাঝ আকাশে দেখা দেয় প্রযুক্তিগত বিভ্রাট। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটি প্রায় ৪০ মিনিট ধরে আকাশেই চক্কর কাটে। এরপরই পাইলট ও ক্রু সদস্যরা সিদ্ধান্ত নেন তিরুপতিতে ফিরে আসার।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই একই রুটে আরও একটি উড়ানে দেখা গিয়েছিল সমস্যা। রবিবার ভোর ৬টা ১৯ মিনিট নাগাদ ওড়ে ইন্ডিগোর ৬ই ২৬৯৬ নম্বর বিমানটি। সেই উড়ানেও মাঝ আকাশে প্রযুক্তিগত বিভ্রাট ধরা পড়ে। সেটিও কিছুক্ষণ আকাশে চক্কর কাটার পর নিরাপদে অবতরণ করে তিরুপতিতে।

সংস্থার তরফে জানানো হয়েছে, দুটি ক্ষেত্রেই কোনও যাত্রী আহত হননি। বড় ধরনের জরুরি অবস্থা তৈরি হয়নি। তবে একই দিনে একই রুটে পরপর দু’টি উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। যাত্রীদের নিরাপত্তা বজায় রেখেই সবরকম প্রোটোকল মেনে কাজ করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

যদিও বিমান সংস্থার তরফে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। দুটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। যাঁদের উড়ান বাতিল হয়েছে, তাঁদের বিকল্প ব্যবস্থার জন্য যোগাযোগ করতে হবে ইন্ডিগোর সঙ্গে।


```