Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইন্ডিগোর অপারেশনাল সংকট সোমবারও অব্যাহত, শত শত ফ্লাইট বাতিল, যাত্রী-রোষের মুখে কর্মীরা

সোমবার সকাল আটটার মধ্যেই আমদাবাদ বিমানবন্দর আটটি বিমান বাতিল করে। এরমধ্যে নয়টি সেখান থেকে ছাড়ার কথা ছিল। অবতরণের কথা ছিল বাকি নয়টির। 

ইন্ডিগোর অপারেশনাল সংকট সোমবারও অব্যাহত, শত শত ফ্লাইট বাতিল, যাত্রী-রোষের মুখে কর্মীরা

ইন্ডিগোর বিমান সংকট অব্যাহত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 December 2025 11:06

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিগোর বিমান পরিষেবায় সংকট (Indigo flight cancellation crisis)  সোমবার সপ্তম দিনে পড়ল। অপারেশন্যাল সংকট (Operational crisis) সোমবারও অব্যাহত। দিল্লি, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু মিলিয়ে শতাধিক ফ্লাইট বাতিল (hundreds of flights cancelled) করা হয়েছে সকাল থেকে। বিমানবন্দরে যাওয়ার পর ফ্লাইট বাতিলের খবর পেয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেন যাত্রীরা। তীব্র রোষের মুখে পড়েছেন বিমান কর্মীরা। নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা কোনওক্রমে পরিস্থিতি সামাল দিচ্ছেন। কলকাতা বিমান বন্দর নিয়ে নির্দিষ্ট খবর পাওয়া যায়নি।

সোমবার সকাল আটটার মধ্যেই আমদাবাদ বিমানবন্দর আটটি বিমান বাতিল করে। এরমধ্যে নয়টি সেখান থেকে ছাড়ার কথা ছিল। অবতরণের কথা ছিল বাকি নয়টির। হায়দরাবাদ বিমানবন্দর থেকে বাতিল করা হয় ৭৭টি ফ্লাইট। এরমধ্যে গমন ও আগমন দুই ধরনের বিমানই আছে। মু্ম্বইয়ে বাতিল করা হয় শতাধিক ফ্লাইট। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে বাতিল হয়েছে ১৩৪টি ফ্লাইট। এরমধ্যে ৫৯টি ফ্লাইট অবতরণ করার কথা ছিল।

এই পরিস্থিতিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের বিমান চলাচল সংক্রান্ত সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) নতুন করে পাইলটদের প্রতি আর্জি জানিয়েছে কাজে যোগ দিতে। সোমবার সকালে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশে নতুন নির্দেশিকা জারি করে বলেছে, বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার আগে বিমানের ওঠানামা নিয়ে তথ্য যাচাই করে নিন। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘ইন্ডিগোর বিমানগুলি বিলম্বের সম্মুখীন হতে পারে। অসুবিধা এড়াতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের বিমান সংস্থার সঙ্গে বিমানের অবস্থা জেনে নেওয়া জরুরি।

নির্দেশিকাটিতে আরও বলা হয়েছে, ‘সমস্যা দূর করতে এবং একটি মসৃণ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে সকল অংশীদারদের সঙ্গে আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। চিকিৎসা-সহ সব ধরনের সহায়তার জন্য দয়া করে তথ্য ডেস্কে যান। যেখানে অন-গ্রাউন্ড কর্মীরা সাহায্য করতে প্রস্তুত।’ যদিও যাত্রীরা এই ধরনের পরামর্শে বিরক্ত। তাদের বক্তব্য, আসল সমস্যার সমাধান না করে বিমান বন্দর কর্তৃপক্ষ মানুষকে বোকা বানাতে চাইছে।

এদিকে, ডিজিসিএ (DGCA) ইন্ডিগোর অ্যাকাউন্টেবল ম্যানেজার এবং সিইওকে ৬ ডিসেম্বর জারি করা কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার দিতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছে। ৮ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে পূর্ণাঙ্গ এবং উপযুক্ত উত্তর জমা না দিলে বিষয়টি একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।


```