Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিপর্যয়ের ৩ মাস পর পদত্যাগ ইন্ডিগোর সিইও-র, 'ম্যায় হুঁ না' বলে কর্মীদের আশ্বাসবার্তা নতুন বসের

গত ডিসেম্বর মাসে বিমান পরিষেবা বিপর্যয়ের জেরে সংস্থার উপর ব্যাপক চাপ বাড়ার পরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সেই সময় ইন্ডিগোর শতাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছিল, যার ফলে প্রায় তিন লক্ষ যাত্রী বিপাকে পড়েন।

বিপর্যয়ের ৩ মাস পর পদত্যাগ ইন্ডিগোর সিইও-র, 'ম্যায় হুঁ না' বলে কর্মীদের আশ্বাসবার্তা নতুন বসের

পিটার এলবার্স

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 March 2026 19:42

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo)–র শীর্ষ পদে বড়সড় বদল। সংস্থার সিইও (Indigo CEO) পদ থেকে ইস্তফা দিলেন পিটার এলবার্স (Pieter Elbers)। আপাতত সংস্থার কার্যক্রমের দায়িত্ব সামলাবেন ম্যানেজিং ডিরেক্টর রাহুল ভাটিয়া (Rahul Bhatia)। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বিমান সংস্থা

গত ডিসেম্বর মাসে বিমান পরিষেবা বিপর্যয়ের (Indigo Crisis) জেরে সংস্থার উপর ব্যাপক চাপ বাড়ার পরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সেই সময় ইন্ডিগোর শতাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছিল, যার ফলে প্রায় তিন লক্ষ যাত্রী বিপাকে পড়েন। ঘটনার জেরে তদন্ত শুরু করে দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (Directorate General of Civil Aviation)। পরে সংস্থাটির উপর মোট ২২.২০ কোটি টাকার জরিমানাও ধার্য করা হয়।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে ইন্ডিগোর সিইও পদে দায়িত্ব নেন এলবার্স। তবে গত বছরের শেষের বড়সড় অপারেশনাল সংকটের পর থেকেই তাঁর উপর চাপ বাড়ছিল। নিজের পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন এবং লেখেন, “গত কয়েক বছর ইন্ডিগোর সিইও হিসেবে কাজ করা আমার কাছে সম্মানের। এই সংস্থার উন্নতির যাত্রায় অংশ নিতে পেরে আমি গর্বিত।”

ডিসেম্বরে ঘটে যাওয়া ফ্লাইট বিপর্যয় নিয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি এক মন্তব্যে এলবার্স স্বীকার করেছিলেন, টানা তিন দিন যাত্রীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি সংস্থা। তবে তাঁর মতে, সেই ঘটনা ইন্ডিগোর দুই দশকের ইতিহাসকে সংজ্ঞায়িত করে না।

এদিকে সিইও পদ ছাড়ার পর কর্মীদের উদ্দেশে একটি বার্তা পাঠিয়েছেন রাহুল ভাটিয়া। সেখানে তিনি লিখেছেন, 'Main hoon na' - অর্থাৎ কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। ভাটিয়ার কথায়, “গত ডিসেম্বরে যা ঘটেছে, তা কখনও হওয়া উচিত ছিল না। আমাদের গ্রাহকরা যেমন এর যোগ্য ছিলেন না, তেমনই আপনারাও নন - বিশেষ করে সামনের সারিতে কাজ করা কর্মীরা, যাঁদের কোনও দোষ না থাকলেও পরিস্থিতির চাপ সামলাতে হয়েছে।”

ফ্লাইট বিপর্যয়ের ঘটনায় তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছিল ডিজিসিএ (Directorate General of Civil Aviation)। তদন্তে উঠে আসে, অতিরিক্ত অপারেশনাল চাপ, পর্যাপ্ত প্রস্তুতির অভাব, দুর্বল সফটওয়্যার ব্যবস্থা এবং ব্যবস্থাপনার কিছু ত্রুটি - এই সব কারণ মিলেই সেই সংকট তৈরি হয়েছিল।

কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, ইন্ডিগো তাদের ফ্লাইট পরিচালনায় পর্যাপ্ত ‘অপারেশনাল বাফার’ রাখেনি। নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (FDTL) নিয়মও কার্যকরভাবে প্রয়োগ করা হয়নি। ফলে ক্রুদের কাজের সময়সূচি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সর্বাধিক ব্যবহার নিশ্চিত করা যায়, যা শেষ পর্যন্ত সংস্থার অপারেশনাল স্থিতিশীলতায় প্রভাব ফেলেছিল।


```