Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'ভারতের জল, ভারতেই বইবে, এ নিয়ে বিশ্ব কী বলবে?' পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদীর

“ভারতের জল এতদিন বাইরের দিকে যেত, এবার সেই জল দেশের স্বার্থে ব্যবহার হবে”—এই ভাষাতেই মঙ্গলবার সন্ধ্যায় সাফ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

'ভারতের জল, ভারতেই বইবে, এ নিয়ে বিশ্ব কী বলবে?' পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 6 May 2025 22:01

দ্য ওয়াল ব্যুরো: “ভারতের জল এতদিন বাইরের দিকে যেত, এবার সেই জল দেশের স্বার্থে ব্যবহার হবে”—এই ভাষাতেই মঙ্গলবার সন্ধ্যায় সাফ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করলেও স্পষ্টতই তাঁর নিশানায় ছিল প্রতিবেশী দেশ পাকিস্তান। এক সংবাদমাধ্যমের আয়োজিত এক কনক্লেভে ভাষণ দিতে গিয়ে এমন বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “ভারতের জল, ভারতেই বইবে।” যেখানে সরকার পাকিস্তানে বয়ে যাওয়া চেনাব নদীর বাগলিহার বাঁধ এবং ঝেলামের কিশনগঙ্গা প্রকল্প থেকে জল প্রবাহ কমানোর প্রস্তুতি নিচ্ছে। এপ্রিল মাসে কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলায় বহু পর্যটকের মৃত্যু ঘিরে আরও উত্তপ্ত হয়েছে দুই দেশের সম্পর্ক। তার পর থেকেই পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করার উদ্যোগ স্পষ্ট হয়েছে।

ভারত ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে ছ’দশকের পুরনো সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে। বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় তৈরি হওয়া এই চুক্তি অনুসারে সিন্ধু, ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস ও শতদ্রু—এই ছয়টি নদীর জল দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, “গত দশ বছরে আমাদের সরকার একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তগুলি দেশের স্বার্থে নেওয়া হয়েছিল। আগে বড় কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভাবা হত, ‘বিশ্ব কী বলবে।’ ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য বহু বড় সংস্কার আটকে গিয়েছিল। এই ভাবে কোনও দেশ এগোতে পারে না।”

মোদীর বক্তব্য, “কোনও সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মানদণ্ড হওয়া উচিত দেশের স্বার্থ। গত এক দশকে আমরা সেই পথেই চলেছি এবং তার ফলও দেখা যাচ্ছে। যেসব বড় সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলে ছিল, সেগুলি আমরা বাস্তবায়িত করেছি।” 


```