গ্লোবাল পাসপোর্ট ব়্যাঙ্কিং-এ এক লাফে আট ধাপ উপরে উঠে এসেছে ভারতের নাম। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, এবার ভারত রয়েছে ৭৭ নম্বরে।

যেতে পারেন যখন খুশি
শেষ আপডেট: 26 July 2025 18:35
দ্য ওয়াল ব্যুরো: গ্লোবাল পাসপোর্ট ব়্যাঙ্কিং-এ এক লাফে আট ধাপ উপরে উঠে এসেছে ভারতের নাম। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, এবার ভারত রয়েছে ৭৭ নম্বরে। গত বছর এই তালিকায় ভারতের স্থান ছিল ৮৫-তে। ২০২৩ সালে যেখানে পাঁচ ধাপ নেমে গিয়েছিল ভারত, এবার সেখান থেকেই ঘুরে দাঁড়াল ভারতীয় পাসপোর্ট। সবচেয়ে বড় কথা, এত বড় অগ্রগতি এই প্রথম।
হেনলি পাসপোর্ট ইনডেক্সে দেশের অবস্থান নির্ধারিত হয় ওই দেশের পাসপোর্টধারীরা কতগুলি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন, তার উপর ভিত্তি করে। IATA-র (International Air Transport Association) তথ্য অনুসারে প্রতি বছর এই তালিকা তৈরি হয়।
কোন কোন দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন ভারতীয়রা?
বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা মোট ৫৯টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এর মধ্যে কিছু দেশে সম্পূর্ণ ভিসা-ফ্রি, আর কিছু দেশে মিলবে ভিসা অন অ্যারাইভাল। একটিতে রয়েছে ETA (Electronic Travel Authority) সিস্টেমও।
৩০টি দেশ যেখানে ভারতীয়দের ভিসা লাগে না একেবারেই
আঙ্গোলা, বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, কুক দ্বীপপুঞ্জ, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, হাইতি, ইরান, জামাইকা, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাতি, ম্যাকাও, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউয়ে, ফিলিপাইনস, রুয়ান্ডা, সেনেগাল, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, থাইল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো এবং ভানুয়াতু।
২৮টি দেশে পাওয়া যায় ভিসা অন অ্যারাইভাল
বলিভিয়া, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কমোরোস, জিবুতি, ইথিওপিয়া, গিনি বিসাউ, ইন্দোনেশিয়া, জর্ডান, লাওস, মালদ্বীপ, মার্শাল আইল্যান্ডস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, মায়ানমার, নামিবিয়া, পালাউ, কাতার, সামোয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট লুসিয়া, তাঞ্জানিয়া, তিমোর-লেস্তে, টুভালু এবং জিম্বাবোয়ে।
শীর্ষে সিঙ্গাপুর – ১৯৩টি দেশে ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ
২য় স্থানে – জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশ)
৩য় স্থানে – জার্মানি, ফ্রান্স, ইতালিসহ ৭টি ইইউ দেশ (১৮৯টি দেশ)
যুক্তরাজ্য এখন ৬ষ্ঠ স্থানে (১৮৬টি দেশ)
আমেরিকা ১০ নম্বরে নেমে এসেছে (১৮২টি দেশ)
সবচেয়ে নীচে – আফগানিস্তান (মাত্র ২৫টি দেশ)