Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দাঁতের ‘জোরে’ বিশ্বরেকর্ড, কল্পনার একের পর এক দাঁত গজিয়েই যাচ্ছে

কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। কল্পনা বালান সেটা হাড়ে হাড়ে বুঝে গেছেন। এমন দাঁত আর কারও নেই। এই দাঁতের জোরেই বিশ্বরেকর্ড করে ফেলেছেন ভারতীয় এক মহিলা।

দাঁতের ‘জোরে’ বিশ্বরেকর্ড, কল্পনার একের পর এক দাঁত গজিয়েই যাচ্ছে

শেষ আপডেট: 22 November 2023 08:54

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। কল্পনা বালান সেটা হাড়ে হাড়ে বুঝে গেছেন। এমন দাঁত আর কারও নেই। এই দাঁতের জোরেই বিশ্বরেকর্ড করে ফেলেছেন ভারতীয় এক মহিলা।

তিনি কোনও পরিশ্রম করেননি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য কোনও খাটাখাটনিও করতে হয়নি। নিজগুণেই তিনি বিশ্বরেকর্ড করে ফেলেছেন। সাধারণ মানুষের মুখে ৩২টি দাঁত থাকে, কল্পনার দাঁতের সংখ্যা ৩৮। আর ঠিক এ কারণেই বিশ্বরেকর্ড করেছেন তিনি।

কল্পনা বলেছেন, ছোট থেকেই এই অস্বাভাবিকতা বুঝতে পারেন পরিবারের লোকজন। বাচ্চাদের ধীরে ধীরে যেমনভাবে দাঁত গজায়, কল্পনার ক্ষেত্রে তা হয়েছিল অনেক দ্রুত। বয়স বাড়তেই দেখা যায় ৩২ পাটি নয়, রীতিমতো ৩৮ পাটি দাঁত রয়েছে কল্পনার। এই অতিরিক্ত ৬টি দাঁত তুলতে অনেকবারই ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। তবে ডাক্তাররা এই বিরল ব্যাপার নিয়ে নাড়াচাড়া করতে চাননি। তাঁরা দাঁতগুলো রেখে দেওয়ারই পরামর্শ দেন কল্পনাকে। আর এর জেরেই শেষমেশ গিনেস বুকে নাম তুলে ফেলেন কল্পনা।

কল্পনা বালানের নীচের চোয়ালে চারটি অতিরিক্ত দাঁত এবং ওপরের চোয়ালে দুটি অতিরিক্ত দাঁত রয়েছে। কল্পনা বলেছেন, ছোটবেলায় খুব সমস্যা হত। খাবার চিবোনোর সময় ব্যথা করত। তবে এখন আর কোনও সমস্যা নেই।

কল্পনা বলেন, “আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাব পেয়ে খুব খুশি। এটা আমার সারাজীবনের অর্জন।”ভবিষ্যতে কল্পনার এই রেকর্ড আরও বাড়তে পারে বলেও জানাচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। তাদের ধারণা, কল্পনার মুখে আরও  দাঁত গজাতে পারে।

প্রসঙ্গত, এই বিভাগে পুরুষদের রেকর্ড আলাদা। মহিলাদের মধ্যে কল্পনা এগিয়ে থাকলে পুরুষদের মধ্যে এগিয়ে আছেন কানাডার ইভানো মেলোন। তাঁর দাঁতের পাটিতে শোভা পাচ্ছে ৪১ টি দাঁত!

৩২টির থেকে বেশি দাঁত থাকার এই ঘটনাকে হাইপারডন্টিয়া বলে। হাইপারডন্টিয়ার নির্দিষ্ট কারণ জানা নেই এখনও বিজ্ঞানের। তবে অনেকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায়। সারা বিশ্বের মোট জনসংখ্যার ৩.৮ শতাংশ মানুষের এক বা একাধিক এমন দাঁত রয়েছে।


```