Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভারতীয় রেলে প্রায় ১২ হাজার পদে নিয়োগের ঘোষণা! রেকর্ড কর্মসংস্থানের দাবি

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করলেই এই সুযোগ মিলবে। পাশাপাশি স্নাতক উত্তীর্ণদের জন্যও শূন্যপদে নিয়োগের সুযোগসুবিধা থাকছে।

ভারতীয় রেলে প্রায় ১২ হাজার পদে নিয়োগের ঘোষণা! রেকর্ড কর্মসংস্থানের দাবি

ভারতীয় রেল

শেষ আপডেট: 13 September 2024 20:17

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিককালে লাগাতার দুর্ঘটনায় মুখ পুড়লেও দেশবাসীর ক্ষতে প্রলেপ দিতে বড় ঘোষণা ভারতীয় রেলের। এক ধাক্কায় প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি রেলের তরফে প্রকাশ করা হয়েছে।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, নন টেকনিকাল পপুলার ক্যাটাগরিতে মোট ১১,৫৫৮ শূন্যপদে দ্রুত নিয়োগ করা হবে। তবে বিগত ৫ বছরে এত বিপুল কর্মসংস্থান হয়নি বলে দাবি রেলের।  

জেনে নিন কারা আবেদন করতে পারবেন

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করলেই এই সুযোগ মিলবে। পাশাপাশি স্নাতক উত্তীর্ণদের জন্যও শূন্যপদে নিয়োগের সুযোগসুবিধা থাকছে।

শূন্যপদ

  • গ্রাজুয়েটদের জন্য শূন্যপদ ৮১১৩
  • উচ্চমাধ্যমিকে উত্তীর্ণদের জন্য শূন্যপদ ৩৪৪৫

কবে থেকে আবেদন করা যাবে?

গ্রাজুয়েট প্রার্থীরা আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর শেষ সময় ১৩ অক্টোবর রাত ১১টা ৫৯ পর্যন্ত।

 উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ২১ সেপ্টেম্বর থেকে। ২১ অক্টোবর রাত ১১টা ৫৯ পর্যন্ত আবেদন করা যাবে।

 স্নাতকরা কোন পদে আবেদন করবেন?

  • চিফ কমার্শিয়াল/টিকিট সুপারভাইজার (শূন্যপদ ১৭৩৬, শুরুতেই বেতন ৩৫,৪০০)
  • মালবাহী ট্রেনের ম্যানেজার (শূন্যপদ ৩১৪৪, শুরুতে বেতন ২৯,২০০)
  • সিনিয়র ক্লার্ক/টাইপিস্ট (শূন্যপদ ৭৩২, শুরুতে বেতন ২৯,২০০)
  • স্টেশন মাস্টার (শূন্যপদ ৯৯৪, শুরুতে বেতন ৩৪,৫০০)
  • জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট/টাইপিস্ট (শূন্যপদ ১৫০৭, শুরুতে বেতন মিলবে ২৯,২০০)

 উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা যে পদে আবেদন জানাবেন

  • কমার্শিয়াল ক্লার্ক/টিকিট ক্লার্ক (শূন্যপদ ২০২২, শুরুতে বেতন ২১,৭০০)
  • অ্যাকাউন্টস ক্লার্ক/টাইপিস্ট (শূন্যপদ ৩৬১, শুরুতে বেতন ১৯,৯০০)
  • জুনিয়র ক্লার্ক/ টাইপিস্ট (শূন্যপদ ৯৯০, শুরুতে বেতন ১৯,৯০০)
  • ট্রেন ক্লার্ক (শূন্যপদ ৭২, শুরুতে বেতন ১৯,৯০০)

 আবেদন করতে খরচ

  • জেনারেল ক্যাটাগরির জন্য আবেদন ফি- ৫০০ (সিবিটি-১ পরীক্ষা দিলে ৪০০ টাকা ফেরত পাওয়া যাবে)
  • সংরক্ষণ কোটার আবেদনকারীদের খরচ- ২৫০ (সিবিটি ১ পরীক্ষা দিলে পুরো টাকাটাই ফেরত পাওয়া যাবে

 কীভাবে আবেদন করবেন

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আঞ্চলিক যে কোনও অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। প্রত্যেক প্রার্থীর মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকা বাধ্যতামূলক। তবে যে সমস্ত প্রার্থীরা চাকরি পাবেন তাঁরা প্রাথমিকভাবে সপ্তম পে কমিশনের আওতায় আসবেন।


```