Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

লুকোচুরির সুযোগ আর নেই, এবার ট্রেনে ধূমপান করলেই বিপদ! আগুন জ্বালালেই জ্বলবে লাল আলো

ট্রেনে 'নো স্মোকিং' বোর্ড এবং এবং ধূমপানের জন্য জরিমানা আরোপ করা সত্ত্বেও এখনও যারা ট্রেনে ধূমপানের অভ্যাস চালিয়ে যাচ্ছেন, তাঁরা সাবধান! কারণ ট্রেনের কোচগুলিতে এবার বসছে অত্যাধুনিক ‘স্মোক ডিটেক্টর’। ধূমপান করলেই মুহূর্তে ধরে ফেলবে এই ‘স্মোক ডিটেক্টর’।

লুকোচুরির সুযোগ আর নেই, এবার ট্রেনে ধূমপান করলেই বিপদ! আগুন জ্বালালেই জ্বলবে লাল আলো

শেষ আপডেট: 31 October 2023 20:26

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে লুকিয়ে ধুমপান করার অভ্যেস রয়েছে? তাহলে এবার সাবধান হতে হবে ধূমপায়ীদের। আসলে ‘নো স্মোকিং’ বোর্ড ঝোলানো থাকে রেলের কামরা থেকে শুরু করে স্টেশন চত্বরের বিভিন্ন জায়গায়। ধূমপান করতে গিয়ে ধরা পড়লে মোটা টাকার জরিমানাও রয়েছে। কিন্তু এসবের পরও অনেককেই ট্রেনে ধোঁয়া ছাড়তে দেখা যায়৷ কিন্তু এখন থেকে ট্রেনে যেতে যেতে সুখটান দেওয়ার 'বদঅভ্যাস' থাকলেই বড়সড় বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ট্রেনের কোচগুলিতে এবার বসছে অত্যাধুনিক ‘স্মোক ডিটেক্টর’। ধূমপান করলেই মুহূর্তে ধরে ফেলবে এই ‘স্মোক ডিটেক্টর

ভারতীয় রেল এবার নিয়ে আসছে অত্যাধুনিক " ফায়ার ডিটেকশন অ্যান্ড ব্রেক অ্যাপ্লিকেশন"  বা " এফডিবিএ" সিস্টেম। ট্রেনের কামরায় বসানো এই যন্ত্র সমস্ত ধরণের ধোঁয়া বা আগুন আটকাতে সাহায্য করবে। এমনকি সিস্টেমটি অ্যালার্ট মোডও দেবে। যার মাধ্যমে ট্রেন থামানোর জন্য স্বয়ংক্রিয় ব্রেক চালু হয়ে যাবে।

কি কাজ হবে এই এফডিবিএ বা ফায়ার ডিটেকশন অ্যান্ড ব্রেক অ্যাপ্লিকেশন সিস্টেমের? রেল সূত্রে জানা গিয়েছে, সিগারেট কিংবা যে কোনো ধরনের ধোঁয়া বেরোলে তা স্মোক সেন্সরে ধরা পড়ে যাবে। এছাড়াও যে কোনও ধোঁয়া নিয়ন্ত্রণ প্যানেলে বিশ্লেষণ করা হবে। সেই ধোঁয়ার ঘনত্ব কম হলে কন্ট্রোল প্যানেল অ্যালার্ট দেবে। আর সেই ধোঁয়া বেরোতে থাকলে কামরার ভেতর লাল বাতি জ্বলবে। এরপর ধোঁয়া আরও বাড়তে থাকলে ব্রেক কাজ করা শুরু করবে এবং ট্রেন থেমে যাবে। এর ঠিক ১ মিনিট পরে একটি ঘোষণা হবে। যেখানে বলা হবে,  দয়া করে কামরাটি খালি করে দিন। কারণ আগুন লাগার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে এই নিখুঁত ব্যবস্থাটি চালু হতে চলেছে ভারতীয় রেলে। যা ট্রেনে আগুন লাগার ঝুঁকি কম করার জন্য বেশিরভাগ দূরপাল্লার ট্রেনের কামরাগুলিতে ব্যবহার করা হবে।

ইতিমধ্যে সমস্ত পাওয়ার ও প্যান্ট্রি কার কোচ (১৩৮ টির মধ্যে ১৩৮ টি) এই ধরনের আগুন শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণরূপে সুরক্ষিত করা হয়েছে। পূর্ব রেলের দীর্ঘ বা লম্বা দূরত্বের ট্রেনের ৮৭% এসি যাত্রীবাহী কোচ (১০৯২ টির মধ্যে ৯৪৯) এফডিবিএ সিস্টেম দ্বারা সুরক্ষিত করা হয়েছে। রেলের তরফে বলা হয়েছে, বাকি ১৪৩ টি কামরায় খুব শীঘ্রই এই জাতীয় যন্ত্র যুক্ত করা হবে। তাই আগামী দিনে ট্রেনে ধূমপান করলে যে সমস্যায় পড়তে হবে তা বলাই বাহুল্য!


```