Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১ মে থেকে বন্ধ হতে পারে রেল পরিষেবা! পেনশন সংক্রান্ত দাবিতে ধর্মঘটের ডাক

নয়া পেনশন প্রকল্প নিয়ে ভীষণ অসন্তুষ্ট রেলের একাধিক কর্মী সংগঠন। তাঁদের দাবি, অবিলম্বে পুরনো পেনশন স্কিম চালু করতে হবে।

১ মে থেকে বন্ধ হতে পারে রেল পরিষেবা! পেনশন সংক্রান্ত দাবিতে ধর্মঘটের ডাক

শেষ আপডেট: 1 March 2024 09:07

দ্য ওয়াল ব্যুরো: নয়া পেনশন প্রকল্প নিয়ে ভীষণ অসন্তুষ্ট রেলের একাধিক কর্মী সংগঠন। তাঁদের দাবি, অবিলম্বে পুরনো পেনশন স্কিম চালু করতে হবে। আর তা যদি না হয় তবে আগামী ১ মে থেকে তাঁরা ধর্মঘট করবে। তার জেরে বন্ধ হতে পারে রেল পরিষেবা। এমনটা হলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। যদিও এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি রেল কর্তৃপক্ষ। 

অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন-এর তরফে বলা হয়েছে, পুরনো পেনশন স্কিম অনেক বেশি ভরসাযোগ্য। তাই নয়া পেনশন স্কিম তুলে দিয়ে সেটাকেই ফিরিয়ে আনতে হবে। এই নিয়ে একাধিকবার দাবি করা হলেও এতদিনে কোনও পদক্ষেপ হয়নি বলেই অভিযোগ। তাই এবার আন্দোলনের পথে নামতে চাইছে সংগঠনের সদস্যরা। এই সংগঠন ছাড়াও একাধিক কেন্দ্রীয় সংস্থার কর্মচারীদের যৌথ মঞ্চ একই দাবিতে সামিল হয়েছে। 

পুরনো পেনশন স্কিমে ৫০ শতাংশ অর্থ পাওয়া যেত। কিন্তু ২০০৪ সাল থেকে যে নতুন পেনশন স্কিম এসেছে সেখানে টাকা পেতে গেলে বাজারের ওপর নির্ভর করতে হয়। তাই অবসরের পর ঠিক কত টাকা পাওয়া যাবে তা নিশ্চিতভাবে বোঝা যায় না। এই প্রেক্ষিতেই পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি উঠেছে বহুদিন ধরেই। যদিও কেন্দ্রের তরফে এর আগে বারবার বলা হয়েছে যে, এই দাবি মানা সম্ভব নয়। কিন্তু এবার বড়সড় হুঁশিয়ারি দিয়ে দিল একাধিক কর্মী সংগঠন। স্পষ্টভাবে জানানো হয়েছে, পুরনো পেনশন স্কিম চালু না হলে ১ মে থেকে দেশজুড়ে ধর্মঘট শুরু করবে তাঁরা। 

যে সময়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই সময়ে দেশে লোকসভা ভোট চলার কথা। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের হাতে থাকবে গোটা দেশের নিয়ন্ত্রণ ক্ষমতা।  মোদী সরকারের তখন হাতে কিছু নেই। এই অবস্থায় রেল ধর্মঘট শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরাও পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেছেন। তাই মিলিত আন্দোলন হলে আমজনতার ভোগান্তি যে আরও বহুগুণ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। 


```