Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

India-Pakistan Conflict: নিষ্ক্রিয় করার পর পাক ড্রোনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ সেনার

সেনার তরফে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টা নাগাদ অমৃতসরের আকাশে পাক ড্রোন দেখা গেছিল। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা তা ধ্বংস করা হয়েছে।

India-Pakistan Conflict: নিষ্ক্রিয় করার পর পাক ড্রোনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ সেনার

ফাইল ছবি

শেষ আপডেট: 10 May 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও লাগাতার ড্রোন হামলা (Drone Attack) করেছে পাকিস্তান (Pakistan)। জম্মু-কাশ্মীর থেকে শুরু করে রাজস্থান, গুজরাট, পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে এই হামলা করা হয়েছে। ভারতীয় সেনা (Indian Army) অবশ্য পাক ড্রোন হামলা প্রতিরোধে সক্ষম। কয়েক জায়গায় সাধারণ ভারতীয় আহত হলেও কোনও মৃত্যুর খবর নেই। এই অবস্থায় ধ্বংস করা পাক ড্রোনের ছবি (Pictures of Pak Drones) প্রকাশ করল ভারতীয় সেনা। 

শুক্রবার রাত থেকে শনিবার প্রায় ভোর পর্যন্ত ড্রোন হামলা চালিয়ে গেছে পাকিস্তান। সারারাত ধরে সেই হামলা প্রতিরোধ করেছে ভারতীয় সেনা। পরবর্তী সময়ে ভারতীয় সেনার অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অফ পাবলিক ইনফরমেশনের (ADGPI) পক্ষ থেকে ধ্বংস করা পাক ড্রোন অংশের ছবি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অবগত করা হয়েছে, শুক্রবার প্রায় সারারাত ধরে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের একাধিক অঞ্চলে এই হামলার চেষ্টা করা হয়েছিল। 

সেনার তরফে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টা নাগাদ অমৃতসরের আকাশে পাক ড্রোন দেখা গেছিল। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা তা ধ্বংস করা হয়েছে। অমৃতসরের নানা এলাকায় সেই ড্রোনগুলির অংশ পড়ে ছিল যা পড়ে উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফরেনসিকের কাছে। গত বুধবার পাকিস্তান ভারতে হামলা করার পর এই প্রথমবার শত্রু ড্রোনের অংশের ছবি প্রকাশ করল ভারতীয় সেনা। 

ভারত যে কামিকাজে ড্রোন ব্যবহার করছে পাকিস্তানের কাছেও সেই ধরনেরই ড্রোন রয়েছে। গত দু'দিন ধরে তারা 'বাইকার ইয়াহিয়া কামিকাজে ড্রোন' ব্যবহার করছে। এর আগে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং সেনা সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল, পাকিস্তান যে ড্রোন ব্যবহার করছে তা সবই তুরস্কের তৈরি। অর্থাৎ তুরস্ক পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, এটা স্পষ্ট। প্রসঙ্গত, গত ২ দিনে ভারতের প্রায় ৪০ থেকে ৪৫ জায়গায় ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান। কমপক্ষে ৪০০ ড্রোন ব্যবহার করা হয়েছিল। 

শুক্রবার রাতেই পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিন সদস্য জখম হয়েছেন পাক ড্রোন হামলায়। তাঁদের মধ্যে একজন মহিলা এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর। অন্যদিকে, জম্মু-কাশ্মীরেও একাধিক এলাকায় দ্রোণ হামলা হয়েছে এবং রাজৌরি সেক্টর থেকে মৃত্যুর খবর এসেছে। 


```