Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'অপারেশন সিঁদুর' নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে পাকিস্তানের 'বন্ধু' চিন! সতর্ক করল ভারত

পাকিস্তান 'অপারেশন সিঁদুর'-এর পর দাবি করেছিল, একাধিক ভারতীয় বায়ুসেনার বিমান নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে চিনের সংবাদমাধ্যমও পুরনো কিছু ছবি এবং ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

'অপারেশন সিঁদুর' নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে পাকিস্তানের 'বন্ধু' চিন! সতর্ক করল ভারত

ফাইল ছবি

শেষ আপডেট: 8 May 2025 08:40

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার বদলা নিয়ে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) করেছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় হামলা করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গিঘাঁটি। এই প্রত্যাঘাতে ৭০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলেও খবর। পাশাপাশি ভারত জানিয়েছেন, প্রত্যেক সেনা যারা এই অভিযানে যুক্ত ছিলেন তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন। কিন্তু এই অভিযান নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে পাকিস্তানের 'বন্ধু' চিন (China)। তা নিয়ে সতর্ক করে কড়া বার্তা দিয়েছে ভারত সরকার (India)। 

পাকিস্তান 'অপারেশন সিঁদুর'-এর পর দাবি করেছিল, একাধিক ভারতীয় বায়ুসেনার বিমান নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে চিনের সংবাদমাধ্যমও পুরনো কিছু ছবি এবং ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হয়েছে, সেগুলি 'অপারেশন সিঁদুর'-এর পরের ছবি। কিন্তু চিনের ভারতীয় দূতাবাস এই দাবির বিরোধিতা করেছে। তাঁদের বার্তা, না জেনে কেউ কিছু সোশ্যাল মাধ্যমে ছড়াবেন না। কিছু বলতে গেলে তার আগে যাচাই করে নেওয়া উচিত। 

ভারতীয় দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, পাকিস্তানের একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। কেউ ভাঙা বায়ুসেনার বিমানের ছবি দেখাচ্ছে, কেউ অন্যকিছু। দাবি করা হচ্ছে, 'অপারেশন সিঁদুর' ব্যর্থ হয়েছে। তবে ভারতের কড়া বার্তা, এসব ভুল তথ্য দিয়ে বিশ্বকে বিভ্রান্ত করতে চাইছে পাকিস্তান এবং তার 'বন্ধুরা'। তবে কোনও লাভ হবে না। কারণ ইতিমধ্যে ভারতীয় সেনার তরফে একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে এই অভিযানের। 

মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর - এই ৬-৭ ঘণ্টার মধ্যে হামলা চালিয়েছে ভারত। সূত্রের খবর, মূল হামলা চালানো হয়েছে ২৫ মিনিট ধরে। আর এই সময়ের মধ্যেই পাকিস্তানকে কার্যত নরক দর্শন করিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সমাজমাধ্যমে এই হামলার কিছু ভিডিও শেয়ার করা হয়েছে সেনার তরফে। তা দেখে রক্ত আরও গরম হবে। 

২৫ মিনিটে ৯টি জায়গায় ২৪ বার মিসাইল হামলা করা হয়েছে। এতেই নিকেশ হয়েছে ৭০ জন জঙ্গি বলে দাবি। বুধবার রাত ১টা ৪৪ মিনিটের কিছু পর থেকে শুরু হয় এই যৌথ সামরিক অভিযান। দূরপাল্লার স্ট্যান্ড-অফ অস্ত্র ব্যবহারে একযোগে হামলা চালানো হয়। ভারতীয় সেনার তরফে যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, কীভাবে কোথায় হামলা হয়েছে। 

ভারতের লক্ষ্যস্থল ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সুনির্দিষ্ট ৯টি জায়গা। তার মধ্যে ছিল বাহাওয়ালপুরের জইশ-ই-মহম্মদের সদরঘাঁটি, মুরিদকের লস্কর-ই-তৈবার ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র। পাশাপাশি কোটলি, সারজাল ইত্যাদি জায়গাতেও হামলা চালানো হয়। খোদ একাধিক পাকিস্তানি এই হামলার বর্ণনা দিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।


```