Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মার্কিন চাপে রাশিয়া থেকে জ্বালানি কেনা কামিয়েছে ভারত, দাবি ট্রাম্পের, অস্বীকার নয়াদিল্লির

দু'দিন  আগে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। নয়া হারে আগামী ৭ অগস্ট থেকে নয়া হারে শুল্ক আদায় করবে দেশটি। 

মার্কিন চাপে রাশিয়া থেকে জ্বালানি কেনা কামিয়েছে ভারত, দাবি ট্রাম্পের, অস্বীকার নয়াদিল্লির

ফাইল ছবি।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 2 August 2025 08:42

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার (Russia) থেকে ভারত (India) জ্বালানি তেল (crude oil) কেনা কমিয়ে দিয়েছে। তাঁর কাছে এমন খবর আছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) মন্তব্য করেছেন এই সিদ্ধান্তে তিনি খুশি। তবে কালক্ষেপ না করে ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন প্রেসিডেন্টের এই দাবি উড়িয়ে দিয়েছে। নয়াদিল্লির তরফে বলা হয়েছে, সরকারের কাছে এমন খবর নেই যে ভারতীয় কোম্পানিগুলি রাশিয়া থেকে জ্বালানি তেল কম আমদানি করছে।

দু'দিন  আগে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। নয়া হারে আগামী ৭ অগস্ট থেকে নয়া হারে শুল্ক আদায় করবে দেশটি। ট্রাম্প প্রশাসন আরও জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতীয় পণ্যের উপর জরিমানা চাপাবে আমেরিকা। ভারতীয় কোম্পানিগুলির আশঙ্কা, জরিমানার অঙ্ক একশো শতাংশ হতে পারে। স্বভাবতই ভারতীয় রপ্তানিকারকদের মাথায় বাজ পড়েছে।

যদিও বাণিজ্য মন্ত্রক মনে করছে শুল্ক নিয়ে সুখবর আসতে পারে অগস্ট-সেপ্টেম্বরে। বাণিজ্য চুক্তি নিয়ে দু দেশের আলোচনা বিদ্যমান। মনে করা হচ্ছে সেই কারণেই শুল্ক নিয়ে ভারত আমেরিকার বিরুদ্ধে সরকারিভাবে মুখ খুলছে না। এমনকী 'ভারতের অর্থনীতি মৃত', ট্রাম্পের এই মন্তব্য নিয়েও মুখ খোলেনি নয়াদিল্লি।

তবে রাশিয়াকে জড়িয়ে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে আমদানি-রপ্তানি কতগুলি বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে। তাতে অগ্রাধিকার পায় জাতীয় স্বার্থ। ভারত তা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেয়। মনে করা হচ্ছে তাঁর প্রশাসর হুঁশিয়ারিতে কাজ হয়েছে বোঝাতেই ট্রাম্প রাশিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।


```