Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

India-Pakistan Tension: পাঠানকোটে লাল সতর্কতা জারি, বাজার বন্ধ! উত্তেজনা বাড়ায় পদক্ষেপ

ভারত-পাকিস্তানের (India-Pakistan War Latest Update) মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঠানকোটে (Pathankot) লাল সতর্কতা (Red Alert) জারি, বাজার বন্ধ করা হল।

India-Pakistan Tension: পাঠানকোটে লাল সতর্কতা জারি, বাজার বন্ধ! উত্তেজনা বাড়ায় পদক্ষেপ

ফাইল ছবি

শেষ আপডেট: 10 May 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের (India-Pakistan War Latest Update) মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঠানকোটে (Pathankot) লাল সতর্কতা (Red Alert) জারি, বাজার বন্ধ করা হল।

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) নিরাপত্তা পরিস্থিতি শুক্রবার সন্ধ্যা থেকে উত্তপ্ত হয়ে ওঠে। জম্মু, সাম্বা এবং পাঠানকোট সেক্টরে একাধিক পাকিস্তানি ড্রোন দেখা যায়। ভারতের সামরিক গোয়েন্দা সূত্রে জানা যায়, ওই ড্রোনগুলি সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গেই ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ড্রোনগুলিকে টার্গেট করে গুলি চালায়। 

ভারতের বিভিন্ন মিলিটারি বেসকেও নিশানা করছে পাকিস্তান। এই উস্কানির যোগ্য জবাব দিচ্ছে ভারতও। পাকসেনার হামলার জবাবে পাকিস্তানের রাফিকুই, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খান এয়ারবেসে এয়ার স্ট্রাইক চালিয়েছে ভারত।

পাসরুর এবং শিয়ালকোটের রেডার বেসকেও নিশানা করেছে ভারতীয় বায়ুসেনা। এদিন সংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি।

পাকিস্তানে মিলিটারি বেসেও 'নিয়ন্ত্রিত' আক্রমণ করেছে ভারত। এ প্রসঙ্গে কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেছেন, "পাক হামলার জবাবে ইন্ডিয়ান এয়ারফোর্স পাক মিলিটারি বেসে পাল্টা হামলা করেছে। পাক সেনার টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, রেডার ইউনিট এবং অস্ত্রভাণ্ডারকে নিশানা করেছে ভারত।"


```