Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তারেকের হাতে মোদীর আমন্ত্রণপত্র তুলে দিলেন ওম বিড়লা, জামাত আমিরের সঙ্গে দেখা করলেন বিদেশ সচিব

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান-এর হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র আমন্ত্রণপত্র তুলে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। পাশাপাশি জামায়াত আমির শফিকুর রহমান-এর সঙ্গেও বৈঠক করেন তিনি।

 

তারেকের হাতে মোদীর আমন্ত্রণপত্র তুলে দিলেন ওম বিড়লা, জামাত আমিরের সঙ্গে দেখা করলেন বিদেশ সচিব

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 February 2026 07:28

দ্য ওয়াল ব্যুরো: তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএনপি চেয়ারম্যান তারেক মঙ্গলবার বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এই সৌজন্য সাক্ষাতের সময় ওম বিড়লা প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ পত্র তারেক রহমানের হাতে তুলে দেন। চিঠিতে নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে সুবিধাজনক এবং দ্রুততম সময়ে ভারত সফরে আসতে আমন্ত্রণ জানিয়েছেন। এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি।

মঙ্গলবার দুপুরেই দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও বিদেশ সচিব বিক্রম মিস্রির বিশেষ বিমানে ঢাকা পৌঁছানোর ছবি এক্সে পোস্ট করেন। ওই সময় তিনি নিজেও ঢাকা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

দেশে ফেরার আগে বিদেশ সচিব দেখা করেন বাংলাদেশ জামায়াতের ইসলামিক আমীর শফিকুর রহমানের সঙ্গে। 

তিনি বাংলাদেশের সংসদে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। এই সাক্ষাতের সময় দু'জনেই দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।

ওম বিড়লা এবং বিক্রম মিস্রি, দুজনেই তারেক রহমানের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তারেক রহমানের সঙ্গে একান্ত সাক্ষাতের ছবি এক্সে পোস্ট করে লোকসভার স্পিকার লেখেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তাঁর কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তাঁকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

ওম বিড়লা আরও লিখেছেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।'

জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যবৃন্দ নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাঁর নেতৃত্বে দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে।‌ এই প্রতিনিধিরা হলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচির,  পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী ও‌ নেপালের বিদেশ মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা।‌

বাংলাদেশ সফররত এসব উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় সম্মানিত জামাতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমীরে জামায়াতের বিদেশ বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।


```