Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা বিমানবন্দরগুলিতে! দু'টি সীমান্তে বিশেষ নজর, পাকিস্তানে আক্রান্ত ৪

বিদেশ থেকে আসা যে কোনও ব্যক্তির যদি মাঙ্কি পক্সের উপসর্গ দেখা যায়, তাঁদের নিয়েও বিশেষ সতর্ক থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্র। 

মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা বিমানবন্দরগুলিতে! দু'টি সীমান্তে বিশেষ নজর, পাকিস্তানে আক্রান্ত ৪

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 August 2024 08:07

দ্য ওয়াল ব্যুরো: দেশের সব বিমানবন্দরে মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সম্প্রতি পাকিস্তানের চার জন এই ভাইরাসে আক্রান্ত বলে খবর মিলেছে। এর পরেই নড়ে বসেছে ভারত। বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে যে যে সীমান্ত রয়েছে ভারতের, সেই সমস্ত এলাকাতেও বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিদেশ থেকে আসা যে কোনও ব্যক্তির যদি মাঙ্কি পক্সের উপসর্গ দেখা যায়, তাঁদের নিয়েও বিশেষ সতর্ক থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্র। 

করোনা ভাইরাস সংক্রমণের সময় কী ঘটেছিল তা সকলের জানা। গোটা বিশ্ব এই ভাইরাসের জন্য শঙ্কিত ছিল। কোভিডের প্রকোপ কমাতে লকডাউন করতে হয়েছিল পৃথিবীজুড়ে। আমজনতা আর সেই দিনগুলিতে ফিরতে চায় না। তবে আতঙ্ক আবার তৈরি হচ্ছে। না, এবার করোনা নিয়ে নয়। এবার আতঙ্ক মাঙ্কি পক্স নিয়ে। যা চিন্তা বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। 

মাঙ্কি পক্সকে ইতিমধ্যেই ‘গ্লোবাল হেলথ এমারজেন্সি’ বলে ঘোষণা করে দিয়েছে 'হু'। যদিও এটি প্রথমবার নয়, এর আগে ২০২২ সালেও এই ঘোষণা করা হয়েছিল। আফ্রিকার কঙ্গো উপদেশে প্রথম এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তবে তার পর থেকে ধীরে ধীরে মাঙ্কি পক্স নিয়ে আতঙ্ক বাড়ে। এখনও পর্যন্ত অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের কারণ। 

সব থেকে বড় কথা, আফ্রিকা থেকে মাঙ্কিপক্স ঢুকে পড়েছে এশিয়াতেও। ভারতের পড়শি দেশ পাকিস্তানে এই অসুখ ঢোকার পরেই অতিরিক্ত সতর্কতা জারি হয়েছে। জানা গেছে, এই অসুখে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা, আইসোলেশন এবং অসুখে ছড়িয়ে পড়লে তা সামলানোর জন্য ইতিমধ্যেই তিনটি নোডাল হাসপাতালও চিহ্নিত করে দিয়েছে কেন্দ্র। রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ কলেজে এই নোডাল কেন্দ্র স্থির করা হয়েছে। 

তবে কেবল দিল্লিতে নয়, সব রাজ্য সরকারকেই এরকম নির্দিষ্ট হাসপাতাল চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। যদিও এখনও পর্যন্ত ভারতে কোনও মাঙ্কি পক্স আক্রান্তের হদিশ মেলেনি, তবে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে ভারত সরকার। দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা প্রস্তুত আছে তা খতিয়ে দেখতে রবিবার উচ্চপর্যায়ের বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র। 

বৈঠকে আলোচনা হয়, মাঙ্কি পক্স ধরা পড়লে, বেশি করে টেস্টিংয়ে উপরে জোর দিতে হবে। দ্রুত অসুখ চিহ্নিত করার জন্য দেশের বিভিন্ন ল্যাবরেটরিগুলিকে প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি কীভাবে মাঙ্কি পক্সের চিকিৎসা করা যায়, সেই তথ্যও স্পষ্টভাবে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। 

এর মধ্যেই সোমবার পাকিস্তানে এই অসুখে আক্রান্তের সংখ্যা চারে পৌঁছেছে। জানা গেছে, চতুর্থ ব্যক্তিটি সৌদি আরবের জেড্ডা থেকে পাকিস্তানে ফেরেন দিন কয়েক আগে উপসর্গ নিয়ে। তার পরেই অসুখ ধরা পড়ে তাঁর। আপাতত ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন তিনি। 


```