Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

হরমুজ-সঙ্কটে আমেরিকা, ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বাড়াল ভারত, বিকল্প রুটে জোগান আসছে ৪০ দেশ থেকে

আগে যেখানে ভারত ২৭টি দেশ থেকে তেল আমদানি (India Oil Imports) করত, এখন প্রায় ৪০টি দেশের কাছ থেকেই অপরিশোধিত তেল ও জ্বালানি নিয়ে থাকে, যা এর শক্তিশালী এনার্জি নিরাপত্তার অংশ।

হরমুজ-সঙ্কটে আমেরিকা, ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বাড়াল ভারত, বিকল্প রুটে জোগান আসছে ৪০ দেশ থেকে

৪০ দেশ থেকে ভারতের তেল আমদানি (প্রতীকী ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 March 2026 07:21

দ্য ওয়াল ব্যুরো: আরবদুনিয়ার সংঘাতে (Middle East Tension) কার্যত অচলাবস্থায় হরমুজ প্রণালী (Strait of Hormuz)। ইজরায়েল, আমেরিকার যৌথ হামলায় (Isarel US Strikes) সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর (Khamenei Death) পরই হরমুজ বন্ধ করে দেয় ইরান (Iran War)। এর ফলে বিশ্বের তেলের এক-পঞ্চমাংশ ট্যাঙ্কার পারাপার হওয়া কমে গেছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে অন্যান্য দেশগুলিতে। এই অবস্থায় দেশে তেলের জোগান ঠিক রাখতে ৪০টি দেশ থেকে তেল আমদানির পরিমাণ বাড়ল ভারত।

ভারতের নতুন কৌশল: ৪০টি দেশ থেকে আমদানি

কেন্দ্র জানিয়েছে, আগে যেখানে ভারত ২৭টি দেশ থেকে তেল আমদানি (India Oil Imports) করত, এখন প্রায় ৪০টি দেশের কাছ থেকেই অপরিশোধিত তেল ও জ্বালানি নিয়ে থাকে, যা এর শক্তিশালী এনার্জি নিরাপত্তার অংশ। আমদানির নতুন পথ তৈরি হওয়ায় তেলের ঝুঁকি কমেছে।

এখন পর্যন্ত মোট আমদানি তেলের প্রায় ৬০ শতাংশ অংশ সেই নতুন রুটগুলোর মাধ্যমে আসে—জন্য আগে যেখানে ৫৫ শতাংশ ছিল। সরকারি সূত্র জানিয়েছে যে বিভিন্ন দেশ ও অংশীদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে যাতে জ্বালানি সরবরাহে ব্যাঘাত না ঘটে।

তেল আমদানির সুবিধাজনক দেশগুলোর মধ্যে আছে আলজেরিয়া, ক্যানাডা, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, নরওয়ে, প্যানামা, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, আমেরিকা এবং ভেনেজুয়েলা- সহ আরও অনেক দেশ।

রাশিয়া থেকে তেল ও সরবরাহের খরচ

ভারত এখনও রাশিয়া (Russia) থেকে তেলের বড় অংশ নিচ্ছে। বর্তমানে রাশিয়াই দেশের প্রধান সরবরাহকারী- মাসিক হিসেবে প্রায় ১.০৪ মিলিয়ন ব্যারেল তেল কেনা হয়েছে, যা মোট সরবরাহের প্রায় ২০ শতাংশ। এছাড়া জ্বালানি আমদানির খরচ কিছুটা বেশি হতে পারে কারণ নতুন রুটে পরিবহন খরচ ও বীমার খরচ বাড়ছে।

জ্বালানি মজুত: দেশের নিরাপত্তা ব্যাফার

ভারত সরকার (Indian Govt) জানিয়েছে যে দেশের মোট তেল ও পেট্রোলিয়াম পণ্য মজুত ৭৪ দিনের সমান, যা বর্তমান জটিল পরিস্থিতিতে সরবরাহ বজায় রাখতে সাহায্য করবে।

এতে আছে:

  • ৯.৫ দিনের জন্য স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ
  • ৬৪.৫ দিনের জন্য তেল ও পণ্য-ভাণ্ডার- যা কোম্পানিগুলোর দখলে আছে।

হরমুজ সঙ্কট ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সরবরাহে চাপ বাড়ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ (Donald Trump) বিভিন্ন আন্তর্জাতিক নেতা হুঁশিয়ারি দিয়েছেন যে প্রণালীতে তেলের প্রবাহে বিঘ্ন ঘটালে কড়া পদক্ষেপ নেওয়া হবে।


```