Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নাগরিক যাতায়াতের দুয়ার খুলতে চলেছে ভারত-বাংলাদেশ, সম্পর্কের উন্নতি চেয়ে বার্তা নয়াদিল্লির

ভারত সরকারের তরফে আগেই আভাস দেওয়া হয়েছিল বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করা হবে। সেইমতো নাগরিক স্তরের যোগাযোগের দুয়ার খুলে দেওয়া হচ্ছে।‌

নাগরিক যাতায়াতের দুয়ার খুলতে চলেছে ভারত-বাংলাদেশ, সম্পর্কের উন্নতি চেয়ে বার্তা নয়াদিল্লির

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 February 2026 09:59

দ্য ওয়াল ব্যুরো: ভারতের (India) তরফে আগেই বার্তা দেওয়া হয়েছিল। এবার বাংলাদেশ সরকারের (Bangladesh Govt) তরফেও আভাস দেওয়া হয়েছে, খুব শিগগির দিল্লি ও আগরতলার যথাক্রমে হাইকমিশন ও সহকারী হাইকমিশনারের অফিস থেকে ভারতীয়দের জন্য ভিসা প্রদান (India Bangladesh Visa) শুরু হবে।

অন্তর্বর্তী সরকারের সময় কিছু অবাঞ্ছিত ঘটনাকে কেন্দ্র করে দুই দেশই ভিসা দেওয়া সীমিত করেছিল। ২০২৪ এর ৫ অগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে উগ্র মৌলবাদী শক্তির উত্থানের প্রেক্ষিতে ভারত সরকার ভিসা দেওয়া সাময়িক বন্ধ রেখেছিল।

পরে মেডিকেল ভিসা এবং মানবিক কারণে ভিসা প্রদানের কাজ শুরু হয়। ঢাকায় ভারতের হাইকমিশন সূত্রে জানা গিয়েছিল খুব শিগগির ভিসা প্রদান শুরু করা হবে। ‌এখন বাংলাদেশ সরকারের তরফেও আভাস দেওয়া হয়েছে, খুব শিগগির ভারতীয় সরকার।

ভারত সরকারের তরফে আগেই আভাস দেওয়া হয়েছিল বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করা হবে। সেইমতো নাগরিক স্তরের যোগাযোগের দুয়ার খুলে দেওয়া হচ্ছে।‌

এদিকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারত সুসম্পর্ক গড়ার কাজ চালিয়ে ঢাকা ও দিল্লির কূটনৈতিক মহলের খবর, চলতি বছরে গঙ্গার জল চুক্তির পুনর্নবীকরণকে‌ ভিন্নমাত্রা দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও অফিসার পর্যায়ে এখনো চুক্তি পুনর্নবীকরণের বেশ কিছু ইস্যুর এখনও ফয়সালা হয়নি।


```