Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, দিল্লির কনক্লেভে বললেন ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা

বৃহস্পতিবার কমক্লেভে দুজনেই আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পক্ষে সওয়াল করেন। এই কনক্লেভে আরও অংশ নিয়েছে অংশ নিয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও‌ মরিশাস।‌ ভারত মহাসাগরকে ঘিরে অর্থনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রে বোঝাপড়া আরও নীবিড় করার লক্ষ্যে এই কনক্লেভের আয়োজন করা হয়েছে।‌

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, দিল্লির কনক্লেভে বললেন ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 20 November 2025 19:24

দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসবাদের বিরুদ্ধে‌ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার‌ 'জিরো টলারেন্স' (Zero Tolerance) নীতিতে অবিচল। ‌বৃহস্পতিবার দিল্লিতে নিরাপত্তা বিষয়ক আলোচনায় একথা বলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (Khalilul Rahaman)। ‌কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে মঙ্গলবার রাতে দিল্লি আসেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। বুধবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়।

বৃহস্পতিবার কমক্লেভে দুজনেই আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পক্ষে সওয়াল করেন। এই কনক্লেভে আরও অংশ নিয়েছে অংশ নিয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও‌ মরিশাস।‌ ভারত মহাসাগরকে ঘিরে অর্থনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রে বোঝাপড়া আরও নীবিড় করার লক্ষ্যে এই কনক্লেভের আয়োজন করা হয়েছে।‌

ভারত মহাসাগরীয় দেশগুলির এই মঞ্চের বৈঠক এমন সময় অনুষ্ঠিত হল যখন ভারতের রাজধানীতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গোটা উপমহাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়তি চিন্তার কারণ হয়েছে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি কাশ্মীরের পহেলগামে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত করার পর নতুন করে হামলার জন্য প্রস্তুত হচ্ছিল বলে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। অতীতে একাধিক জঙ্গি সংগঠনের ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ ছিল। ‌গত বছর হাসিনা সরকারের পতনের পর নতুন করে ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশের সক্রিয় হয়ে উঠেছে বলে নয়া দিল্লি একাধিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে। ‌

বৃহস্পতিবার দিল্লির কনক্লেভে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা বলেন, 'বাংলাদেশ যে কোনও পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি 'জিরো টলারেন্স’ নীতি অনুসরণে প্রতিজ্ঞাবদ্ধ।’ ভারত ও বাংলাদেশ-দু দেশের নিরাপত্তা উপদেষ্টাই ভারত মহাসাগরকে অর্থনীতির মেরুদণ্ড বলে উল্লেখ করে বলেন, এই ব্যাপারে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎ সমৃদ্ধির পথ রচনা করতে হবে

খলিলুর রহমান ভাষণে অভ্যন্তরীণ সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষার প্রসঙ্গ উল্লেখ করেন। ‌তিনি বলেন, বাংলাদেশ অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এই ব্যাপারে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া গড়ে তোলার প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি। ‌


```