Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Iran-Isarel-US War: ইরানি যুদ্ধজাহাজকে ভারতে ঢোকার অনুমতি কেন? 'মানবিক' ব্যাখ্যা বিদেশমন্ত্রীর

আইআরআইএস লাভান নামে আরেকটি ইরানি জাহাজে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে সেটি জরুরি ভিত্তিতে ভারতে ভিড়তে চায়। ২৮ ফেব্রুয়ারি সেই আবেদন আসে এবং ১ মার্চ ভারত অনুমতি দেয়।

Iran-Isarel-US War: ইরানি যুদ্ধজাহাজকে ভারতে ঢোকার অনুমতি কেন? 'মানবিক' ব্যাখ্যা বিদেশমন্ত্রীর

এস জয়শঙ্কর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 March 2026 15:37

দ্য ওয়াল ব্যুরো: ভারত মহাসাগরে (Indian Ocean) ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার কয়েক দিন পরই আরেকটি ইরানি নৌজাহাজকে ভারতে ভিড়তে অনুমতি দেওয়া নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।  এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S Jaishankar statement) জানালেন, মানবিক কারণেই ইরানের জাহাজকে বন্দরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল (Iranian warship docking India)। পাশাপাশি তিনি বলেন, ভারত মহাসাগরে বিদেশি সামরিক ঘাঁটির উপস্থিতি বহুদিনের।

২০২৬ সালের রাইসিনা ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর পুরো ঘটনাক্রম ব্যাখ্যা করেন। তিনি জানান, ইরানের পক্ষ থেকে ভারতের কাছে বার্তা আসে যে তাদের একটি জাহাজে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং সেটি ভারতের বন্দরে ঢোকার অনুমতি চায় (India Iran naval issue)। ১ মার্চ ভারত সেই অনুমতি দেয়। কয়েক দিন পর জাহাজটি কোচিতে পৌঁছে নোঙর করে (Indian Ocean security)।

জয়শঙ্কর বলেন, ওই জাহাজে অনেক তরুণ ক্যাডেটও ছিলেন। তাঁরা মূলত ভারতের নৌবাহিনীর আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে এসেছিলেন। কিন্তু এর মধ্যেই আরবদুনিয়ার যুদ্ধপরিস্থিতির প্রভাব পড়ে এবং ঘটনাপ্রবাহ বদলে যায়।

একই সময়ে শ্রীলঙ্কাতেও অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে একটি জাহাজ সমস্যায় পড়ে এবং সেটিও ডুবে যায়। এই পরিস্থিতিতে ভারত মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন বিদেশমন্ত্রী।

মার্চের প্রথম সপ্তাহে ইরান, আমেরিকা এবং ইজরায়েলের সংঘাতের (Iran Isarel US Conflicts) আবহে তিনটি ইরানি নৌজাহাজ-আইআরআইএস ডেনা, আইআরআইএস লাভান এবং আইআরআইএস বুশেহর, আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এই তিনটি জাহাজই ফেব্রুয়ারিতে বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ও ‘মিলন ২০২৬’ মহড়ায় অংশ নিয়েছিল।

৪ মার্চ শ্রীলঙ্কার গলে উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে ইরানের ফ্রিগেট আইআরআইএস ডেনা ডুবে যায়। ওই ঘটনায় অন্তত ৮৭ জন নাবিকের দেহ উদ্ধার করা হয়েছে এবং ৩২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য গলে নিয়ে যাওয়া হয়। আরও বহু নাবিক নিখোঁজ বলে জানা গেছে।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পরে এই হামলার কথা স্বীকার করেন। তিনি বলেন, একটি মার্কিন সাবমেরিন টর্পেডো হামলা চালিয়ে ইরানের যুদ্ধজাহাজটিকে ডুবিয়ে দিয়েছে।

অন্যদিকে, আইআরআইএস লাভান নামে আরেকটি ইরানি জাহাজে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে সেটি জরুরি ভিত্তিতে ভারতে ভিড়তে চায়। ২৮ ফেব্রুয়ারি সেই আবেদন আসে এবং ১ মার্চ ভারত অনুমতি দেয়। পরে ৪ মার্চ জাহাজটি কোচি বন্দরে পৌঁছায় এবং এখনও সেখানে রয়েছে।

এছাড়া আইআরআইএস বুশেহর নামে আরেকটি জাহাজ শ্রীলঙ্কার জলসীমার বাইরে ইঞ্জিন সমস্যার কথা জানিয়ে সাহায্য চায়। পরে শ্রীলঙ্কা সেটিকে বন্দরে ঢোকার অনুমতি দেয় এবং জাহাজটি তাদের তত্ত্বাবধানে রয়েছে।

জয়শঙ্কর (S Jaishankar) এ প্রসঙ্গে বলেন, ভারত মহাসাগরে বহু বছর ধরেই বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি রয়েছে। যেমন দিয়েগো গার্সিয়ায় আমেরিকা ও ব্রিটেনের যৌথ ঘাঁটি বহু দশক ধরে চালু আছে। তাই এই অঞ্চলের বাস্তব পরিস্থিতি বুঝেই ভারত সিদ্ধান্ত নিয়েছে।


```