Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

আয়নায় নিজের দিকে তাকান, অপারেশন সিঁদুর নিয়ে পশ্চিমী ভন্ডামিতে পাল্টা তোপ জয়শঙ্করের

তাঁর স্পষ্ট বক্তব্য, আজকের বিশ্বে কিছু পশ্চিমী দেশ কেবল আপন স্বার্থ যেখানে জড়িত, সেখানেই সক্রিয় হয়। তবু ভারতকে তারা বিনি পয়সার উপদেশ দিতে পিছপা হয় না।

আয়নায় নিজের দিকে তাকান, অপারেশন সিঁদুর নিয়ে পশ্চিমী ভন্ডামিতে পাল্টা তোপ জয়শঙ্করের

বিদেশমন্ত্রীর বক্তব্য, পশ্চিমী শক্তিগুলি প্রায়শই নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়, অথচ ভারতকে অপ্রয়োজনে উপদেশ দিতে দ্বিধা করে না।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 7 January 2026 12:34

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন ‘সিঁদুর’ (Operation Sindoor) ঘিরে পশ্চিমী দেশগুলির (Western Hypocrisy) প্রতিক্রিয়াকে কটাক্ষ করে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar)। তাঁর স্পষ্ট বক্তব্য, আজকের বিশ্বে কিছু পশ্চিমী দেশ কেবল আপন স্বার্থ যেখানে জড়িত, সেখানেই সক্রিয় হয়। তবু ভারতকে তারা বিনি পয়সার উপদেশ দিতে পিছপা হয় না

অপারেশন ‘সিঁদুর’ চলাকালীন আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, পশ্চিমী দেশগুলি তখন উত্তেজনা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছিল। কিন্তু একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নিজেরা যে তাদের তাদের এলাকায় হিংসাত্মক কাজ চালাচ্ছে বা যুদ্ধের মতো বড় ঝুঁকির পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে তারা আদৌ আত্মসমালোচনা করে না (Global Violence)। তাঁর কথায়, অনেকে মুখে বলে এক কথা, কিন্তু কাজে করে আর এক (Double Standards)

বিদেশমন্ত্রীর বক্তব্য, পশ্চিমী শক্তিগুলি প্রায়শই নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়, অথচ ভারতকে অপ্রয়োজনে উপদেশ দিতে দ্বিধা করে না। বাস্তবতা মেনে নিয়েই ভারতকে নিজের নীতি ও কৌশল অনুযায়ী এগতে হবে, বাইরের মন্তব্যে প্রভাবিত হলে চলবে না (India Foreign Policy)। নিজের এলাকার দিকে একবার তাকান। সেখানে হিংস্রতার মাত্রা কত, কতটা ঝুঁকি নেওয়া হচ্ছে, আর আমরা বাকিরা আপনাদের কাজকারবার নিয়ে কতটা উদ্বিগ্ন, সেটা আগে ভেবে দেখুন, পশ্চিমী মতামতের তীব্র সমালোচনা করে বলেন জয়শঙ্কর (Western Narrative)

প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে পহলগামে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ মানুষের মৃত্যুর পর শুরু হয় অপারেশন ‘সিঁদুর’ (Pahalgam Attack)। ভারতীয় সেনার তিন বাহিনী যৌথভাবে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গিঘাঁটিতে নিখুঁত হামলা চালায়। সরকারি সূত্রের দাবি, ওই অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয় (Counter Terror Strike)

মার্কিন দাবি ও মধ্যস্থতা বিতর্ক

এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় হামলা হয়েছে। সাম্প্রতিক মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক বিতর্ক উসকে দিয়েছে (US Venezuela Operation)। যেখানে ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন যে, ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি আনতে তাঁর মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যদিও এই দাবি ভারত তখনই স্পষ্টভাবে খারিজ করেছে (India Pakistan Ceasefire)। বর্তমানে ফ্রান্স ও লুক্সেমবার্গে ছ’দিনের সরকারি সফরে রয়েছেন এস জয়শঙ্কর। এই সফরকালেই তিনি ভারত প্রসঙ্গে আমেরিকা ও পশ্চিমী দেশগুলির অবস্থান নিয়ে এমন কড়া বার্তা দিলেন (Jaishankar Europe Visit)


```