Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মেয়ের বিয়ের ১০ দিন আগে হবু জামাইয়ের সঙ্গে পালালেন মা! 'লুট' লক্ষাধিক টাকা, গয়না

মায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মেয়ে বলছেন, 'মা যা খুশি করুক। আমাদের দেখার দরকার নেই। শুধু টাকা আর গয়না ফেরত দিক।'

মেয়ের বিয়ের ১০ দিন আগে হবু জামাইয়ের সঙ্গে পালালেন মা! 'লুট' লক্ষাধিক টাকা, গয়না

ফাইল ছবি

শেষ আপডেট: 10 April 2025 10:06

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র ১০ দিন। তারপরই ছিল মেয়ের বিয়ে। কার্ড বিতরণ থেকে শুরু করে যাবতীয় কাজ হয়ে গেছিল। চলছিল শুধু শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু সেই বিয়ে আর হবে না। কারণ হবু বরের (Son-in-Law) সঙ্গে পালিয়ে গেছেন মেয়ের মা! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই ঘটনা হইচই ফেলে দিয়েছে। 

আলিগড়ের বাসিন্দা শিবানী এবং তাঁর পরিবারের বাকি সদস্যরা এখন কার্যত নির্বাক। তাঁরা স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে এমনটাও হতে পারে। পুলিশকে তাঁরা জানিয়েছেন, কী হতে চলেছে ঘুণাক্ষরেও তাঁরা কেউ টের পাননি। শিবানীর মা মেয়ের হবু বরের সঙ্গে শুধু পালিয়ে যাননি, বাড়ি থেকে 'লুট' করে নিয়ে গেছেন সাড়ে ৩ লক্ষ টাকা এবং প্রায় ৫ লক্ষ টাকার গয়নাও। 

শিবানীর বক্তব্য, বিগত ৩-৪ মাস ধরে তাঁর হবু বর রাহুলের সঙ্গে ফোনে কথা বলতেন মা। আগামী ১৬ এপ্রিল তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু গত রবিবার রাহুলের সঙ্গে পালিয়ে গেছেন তাঁর মা অনিতা। মায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মেয়ে বলছেন, 'মা যা খুশি করুক। আমাদের দেখার দরকার নেই। শুধু টাকা আর গয়না ফেরত দিক। ওগুলো আমাদের সম্বল ছিল।' শিবানীর বাবা ইতিমধ্যে থানায় 'মিসিং' ডায়েরি করেছেন। 

অনিতার স্বামীর অবশ্য বক্তব্য, রাহুলের সঙ্গে ফোনে কথা বলার ব্যাপারটি তাঁরা জানতেন। কিন্তু দুজনের মধ্যে কী চলছে তা আন্দাজ করতে পারেননি। তাঁর কথায়, 'আমি বেঙ্গালুরুতে ব্যবসার কাজে থাকি। শুনেছি রাহুল শেষ কয়েক মাসে আমার মেয়ের সঙ্গে বেশি কথাই বলেনি, মায়ের সঙ্গে বলত। কখনও কখনও নাকি ২০-২১ ঘণ্টাও তাঁদের কথা হত। সন্দেহ হলেও সামনে বিয়ে বলে কিছু বলিনি। তবে এমনটা হবে, এটাও ভাবিনি।' এই ঘটনার খবর পেয়ে অনিতা এবং রাহুল - দুজনকেই ফোন করেছিলেন ব্যক্তি। কী বলেছেন তাঁরা? 

শিবানীর বাবা জানান, প্রথমে দুজনেরই ফোন বন্ধ ছিল। অনেক চেষ্টা করার পর রাহুলকে ফোনে পান তিনি। শুরুতে দুজনের একসঙ্গে থাকার বিষয়টি সে অস্বীকার করছিল। কিন্তু পরে বলে, তিনি নাকি অনিতাকে ২০ বছরে অনেক কষ্ট দিয়েছেন। তাই এখন যেন তাঁকে ভুলে যান। 


```