এসআইআর (SIR) নিয়ে রাহুল গান্ধী গোড়া থেকেই নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে সড়ক। তিনি প্রথম থেকেই বলে আসছেন, বিরোধী দলের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতেই কমিশন এই বিশেষ নিবিড় সংশোধনীর আয়োজন করেছে। পাশাপাশি তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন।

SIR: পদ্ধতি নিয়ে সরব রাহুল কী বলেছেন
শেষ আপডেট: 24 November 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: গত তিন সপ্তাহে দেশে ১৬ জন বি এল (BLO) মারা গিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এই পরিসংখ্যান তুলে ধরে অভিযোগ করেছেন দেশে ভোটার তালিকা (Voter List) সংশোধনের নামে বিএলও'দের উপর নিপীড়ন, নির্যাতন চলছে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল একটি হিন্দি দৈনিককে প্রকাশিত খবরকে উদ্ধৃত করে এক হ্যান্ডেলে লিখেছেন, যা চলছে তা একপ্রকার আরোপিত অত্যাচার। বিএলও'রা (BLO) এত কাজের বোঝা বইতে পারছেন না।
এসআইআর (SIR) নিয়ে রাহুল গান্ধী গোড়া থেকেই নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে সড়ক। তিনি প্রথম থেকেই বলে আসছেন, বিরোধী দলের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতেই কমিশন এই বিশেষ নিবিড় সংশোধনীর আয়োজন করেছে। পাশাপাশি তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন। বিহারে গিয়ে ভোটার অধিকার যাত্রা করেছেন।
রাহুলের এই অবস্থান এবং কর্মসূচি নিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপি। মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মত কেন্দ্রের শীর্ষস্থানীয় মন্ত্রীরা। নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন পরিকল্পিতভাবে ভারতের নির্বাচন কমিশনের অবমাননা করা হচ্ছে। গত সপ্তাহে অবসরপ্রাপ্ত আমলা, আইনজীবী এবং সাবেক সেনাক্তাদের প্রায় আড়াইশো জন রাহুল গান্ধীকে লেখা খোলা চিঠিতে তাঁকে এই ব্যাপারে সতর্ক করেছেন। নির্দিষ্ট নাগরিকদের দাবি রাহুল ভারতের নির্বাচনী ব্যবস্থার গরিমাকে ভুলণ্ঠিত করছেন। কমিশনকে রাজনীতিতে না জড়াতে ওই নাগরিকেরা কংগ্রেস নেতাকে পরামর্শ দিয়েছেন।
তাতে দমে না গিয়ে রাহুল ফের এসআইআরের বিরুদ্ধে সরব হয়েছেন। কংগ্রেস নেতার কথায়, কমিশন এমন এক পদ্ধতিতে ভোটার তালিকা সংশোধন শুরু করেছে যেখানে কোটি কোটি মানুষকে দু-দর্শক আগের হাজার হাজার পাতার ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে গিয়ে হন্যে হতে হচ্ছে। রাহুলের মতে এটা একটা কৌশল। যাতে ভোটাররা বিরক্ত হয়ে তালিকায় নাম রাখার বিষয়ে অনিগ্রহী হয়ে ওঠেনি। তাঁর কথায়, এটাও এক ধরনের ভোট চুরির কৌশল।
কংগ্রেস নেতা প্রশ্ন তুলেছেন ভারত বিদেশে তথ্যপ্রযুক্তি পরিষেবা রপ্তানি করে থাকে। প্রচুর নির্বাচন কমিশন এখনো মান্ধাতার আমলে পড়ে আছে। তারা গুচ্ছ গুচ্ছ কাগজে মুখ গুঁজতে বাধ্য করছে। বহু বিএলও ইন্টারনেট জনিত সমস্যায় পড়েছেন। রাহুলের আরও বক্তব্য বিএলও'দের চাপ আরও বেড়েছে দৈনিক লক্ষ্যপচরণে প্রশাসনিক চাপ। এছাড়া রাজনৈতিক দল এবং উদ্বিগ্ন ভোটারদের তরফে চাপ আছে। বিশেষ করে যেহেতু SIR-এর একটি উদ্দেশ্য হল অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা, যা বাংলার মতো সীমান্ত রাজ্যগুলিতে একটি সংবেদনশীল বিষয়।
এসআইআর নিয়ে ফের সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। এক্স-এ পোস্টে তিনি লিখেছেন, বিএলও মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি এবং যা অত্যন্ত উদ্বেগজনক। কংগ্রেস সভাপতি প্রশ্ন এই পরিবারগুলিকে ন্যায়বিচার কে দেবে? তাঁর কথায়, 'পরিকল্পনা ছাড়া তাড়াহুড়ো করে... জোর করে SIR প্রয়োগ করায় নোটবন্দি এবং কোভিড লকডাউনের স্মৃতি ফিরে এসেছে।