Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফেল হওয়ার ভয়! নিট পরীক্ষা দিয়ে এসেই আত্মঘাতী তেলঙ্গানার দুই পরীক্ষার্থী

মৃত দুই পড়ুয়ার নাম জাঙ্গা পূজা এবং রাই মনোজ কুমার। পূজা থাকতেন জাগতিয়াল জেলায় এবং মনোজ ছিলেন আদিলাবাদ জেলার বাসিন্দা।

ফেল হওয়ার ভয়! নিট পরীক্ষা দিয়ে এসেই আত্মঘাতী তেলঙ্গানার দুই পরীক্ষার্থী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 May 2025 11:38

দ্য ওয়াল ব্যুরো: সবে পরীক্ষা হয়েছিল। কিন্তু রেজাল্ট দেখার সাহস ছিল না। ভয় হচ্ছিল যে ফেল করবে তাঁরা। আর এই ভয় থেকেই চরম সিদ্ধান্ত নিল দুই নিট পরীক্ষার্থী (NEET Students)। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা (Suicide) করল তেলঙ্গানার (Telangana) ওই দুই পড়ুয়া।

মৃত দুই পড়ুয়ার নাম জাঙ্গা পূজা এবং রাই মনোজ কুমার। পূজা থাকতেন জাগতিয়াল জেলায় এবং মনোজ ছিলেন আদিলাবাদ জেলার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, ২০২৩ সালে প্রথমবার নিট পরীক্ষায় বসেছিলেন পূজা। তবে ভাল ফল করতে পারেননি। সেই থেকেই তার মধ্যে ফেল করার ভয় ঢুকে গেছিল। এবারেও পরীক্ষা দিয়ে তেমনই মনে হয়েছিল পূজার। তাই রেজাল্ট বেরনোর আগেই নিজেকে শেষ করলেন তিনি। 

মনোজের ক্ষেত্রে এটাই ছিল প্রথম নিট পরীক্ষা। ভাল ফল করার জন্য তিনি প্রাইভেট টিউশন নেওয়াও শুরু করেছিলেন। বাবা শিক্ষক হওয়ায় বাড়িতেও পড়াশোনার পরিবেশ ছিল। কিন্তু তাও পরীক্ষা দিয়ে মনোজ ভেবেছিলেন যে ফেল করবেন। সেই ভয়ে তিনিও পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেই নিজের ঘরে আত্মহত্যা করেন। 

গত রবিবার দেশের ৫০০টি শহরে প্রায় ৫ হাজার ৪৫৩টি সেন্টারে নিট পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষা দেওয়ার আগেও আত্মহত্যার ঘটনা ঘটেছিল। মধ্যপ্রদেশের বাসিন্দা এক তরুণী পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগেই আত্মহত্যা করেন। তিনি ন্যাশনাল মেডিক্যাল এন্ট্রান্স এক্সাম দিতেন। কিন্তু শনিবার নিজেকে শেষ করেন তিনি। 

কোটায় চলতি বছর অর্থাৎ মাত্র চার মাস ৪দিনে এভাবে মৃত্যু হয়েছে ১৪ জন পড়ুয়ার। গতবছর মৃত্যু হয়েছিল ১৭ জনের। একের পর এক আত্মহত্যার ঘটনা সামনে আসায় প্রশাসনের তরফে কোচিং সেন্টারগুলির ওপর নানা বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। পড়ার সিলেবাস থেকে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য- সবকিছু নিয়েই আলোচনা হয় কিন্তু চিত্রটা তাতেও খুব একটা পাল্টায়নি। 


```