Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চুরির পর ক্লান্ত হয়ে মদ খেয়ে ঘুমিয়ে পড়েছিল চোর! উল্টো করে ঝুলিয়ে মারের চোটে ভাঙল ঘুম

সকালে গা-হাত, পায়ে প্রচণ্ড ব্যাথায় ঘুম ভাঙে তার। তখন যুবক দেখে সে সবকিছু উল্টো দেখছে!

চুরির পর ক্লান্ত হয়ে মদ খেয়ে ঘুমিয়ে পড়েছিল চোর! উল্টো করে ঝুলিয়ে মারের চোটে ভাঙল ঘুম

উল্টো করে ঝুলিয়ে মারা হচ্ছে চোরকে - ফাইল ছবি

শেষ আপডেট: 9 December 2024 19:50

দ্য ওয়াল ব্যুরো: প্রায় সারারাত ধরে চুরি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল যুবক। মাঝে একটু মদও খেয়েছিল। তাই খুব সহজে ঘুম ভাঙেনি। তবে সকালে গা-হাত, পায়ে প্রচণ্ড ব্যাথায় ঘুম ভাঙে তার। তখন যুবক দেখে সে সবকিছু উল্টো দেখছে! কারণ উল্টো করে ঝুলিয়ে তাকে মারা হয়েছে। 

রাজস্থানের বুন্দিতে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরে এইভাবে উল্টো করে ঝুলিয়ে মারধর করে। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানতে পেরেছে, এলাকার একাধিক জায়গা থেকে কেবল তার চুরি করেছিল সে। সারারাত ধরে অন্তত ৬টি এলাকা থেকে তার চুরি হয়েছিল। এরপর সে স্থানীয় এক ফার্মেই মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। 

পরের দিন সকালে কয়েকজন কেবল তার সমেত ওই যুবককে দেখতে পায়। তারপর তাকে ওই ফার্মের কাছ থেকে গ্রামের ভিতর এনে একটি গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর শুরু করে তারা। লাঠি, বাঁশ দিয়ে মারধর করার সময়ই ওই চোরের ঘুম ভাঙে। ততক্ষণ সে ঘুমিয়েই ছিল! 

এই খবর পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়ে হন্সরাজ নামের ওই যুবককে উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেফতারও করা হয়। কারণ তার নামে অন্য একটি গ্রামেও চুরির অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতে সেই এলাকার থানায় হন্সরাজকে পাঠিয়ে দেয় পুলিশ। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুন্দি অঞ্চলে প্রায় প্রতিদিনই কেবল তার চুরি হয় এবং এই নিয়ে গ্রামবাসীরা অতিষ্ট। পুলিশও এতদিনে কাউকে গ্রেফতার করতে পারেনি তাই ক্ষোভ বাড়ছিল। তবে অবশেষে এই গ্রেফতারির পর কিছুটা হলেও ক্ষোভ কমেছে বাসিন্দাদের। 


```