Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আরজি কর নিয়ে চুপ,মহারাষ্ট্রে যৌন নির্যাতনের ঘটনায় কালো মাস্ক পরে সপরিবার প্রতিবাদ উদ্ধবের

উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেস শনিবার রাজ্যে যৌথভাবে বনধের ডাক দিয়েছিল।

আরজি কর নিয়ে চুপ,মহারাষ্ট্রে যৌন নির্যাতনের ঘটনায় কালো মাস্ক পরে সপরিবার প্রতিবাদ উদ্ধবের

শেষ আপডেট: 24 August 2024 14:15

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের মতো আন্তর্জাতিক দূনিয়ার নজর না কাড়লে মহারাষ্ট্রের বদলাপুরে দুই শিশু স্কুল ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে গোটা দেশ সরব। উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেস শনিবার রাজ্যে যৌথভাবে বনধের ডাক দিয়েছিল। সুপ্রিম কোর্টের আপত্তিতে বনধ করা যায়নি। তবে তিন দলই শনিবার সকাল থেকে পথে নেমেছে প্রতিবাদে।

মুম্বইয়ের অদূরে দাদারে অবস্থিত পার্টির সদর দফতরের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুখে কালো মাস্ক পরে সপরিবারে বিক্ষোভ-সমাবেশ করছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি নানা পাটোলে গিয়েছেন ঠাণেতে। ঠাণে মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের এলাকা। কংগ্রেস তাঁকে বিপাকে ফেলতে সেখানে বিরাট সমাবেশের ডাক দিয়েছে। সময় করতে পারলে রাহুল অথবা প্রিয়ঙ্কা গান্ধীর সেখানে যাওয়ার কথা। অন্যদিকে, শরদ পাওয়ার সভা করবেন পুণেতে।

বদলাপুরের সঙ্গে আরজি করের ঘটনায় পুলিশ-প্রশাসনের ভূমিকার মিল আছে। শিশুদের অভিভাবকদের অভিযোগ তারা স্কুলে নালিশ জানালেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। দুপুরে থানায় গেলে তাদের ১২ ঘণ্টা বসিয়ে রাখা হয়। 

বদলাপুরের অভিযোগ জানাজানি হওয়ার আগে আরজি কর নিয়ে গোটা দেশ সরব ছিল। বদলাপুর স্টেশনে দীর্ঘ সময় অবরোধ চলে। উদ্ধবরা বদলাপুর নিয়ে সরব হলেও আরজি কর প্রসঙ্গ এড়িয়ে যান। যদিও ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল এবং প্রিয়ঙ্কা পশ্চিমবঙ্গের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে আক্রমণ করেননি। উদ্ধব, শরদ পাওয়াররা বাংলার প্রশাসনকেও নিশানা করেনি। অনেকেই মনে করছেন, জোটধর্ম মেনেই চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তৃণমূলের সঙ্গে উদ্ধবের শিবসেনা এবং শরদের এনসিপির বোঝাপড়াও ভাল।


```