Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ওয়াকফ বিল নিয়ে জেপিসি বৈঠকে ধুন্ধুমার, কাচের গ্লাস ভেঙে কল্যাণের হাতে ঢুকে গেল

ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি)-র বৈঠকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লাগাতার তর্কাতর্কি চলছিলই।

ওয়াকফ বিল নিয়ে জেপিসি বৈঠকে ধুন্ধুমার, কাচের গ্লাস ভেঙে কল্যাণের হাতে ঢুকে গেল

জখম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 22 October 2024 18:25

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি)-র বৈঠকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লাগাতার তর্কাতর্কি চলছিলই। মঙ্গলবারের বৈঠকেও ব্যতিক্রম ঘটল না। শুধু তর্কাতর্কি নয়, অশান্তির জেরে এদিন আহত হলেন কল্যাণ। কাচের গ্লাস ভেঙে কল্যাণের হাতে ঢুকে গেল। 

তার ফলে মাঝপথেই বৈঠক থামাতে হয়। দেখা যায় আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে বাইরে নিয়ে আসছেন মিম তথা অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। সেই সঙ্গে ছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংও।  কাচের গ্লাস ভেঙে কল্যাণ হাতে এমন চোট পেয়েছেন যে সেলাই করতে হয়েছে।

প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল পেশ নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল বিরোধীরা। তাঁদের বক্তব্য ছিল, এই বিল সংবিধানের পরিপন্থী। এর ফলে একদিকে যেমন মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন হবে তেমনই তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষেও হিতকর নয়। 

বিরোধীদের মতে, নয়া আইনের ফলে ওয়াকফ বোর্ড গুরুত্ব হারাবে। যাবতীয় ক্ষমতা চলে যাবে জেলাশাসকদের হাতে। বিরোধীদের এই আপত্তির জেরে ওয়াকফ সংশোধনী বিল গত ৮ অগস্ট লোকসভায় পেশ হলেও তা পাশ করাতে পারেনি সরকার। পরিবর্তে আলোচনার জন্য বিলটিকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। এব্যাপারে ৩১ সদস্যের কমিটিও গড়েছে কেন্দ্র। 

এদিন ওই কমিটির বৈঠকের শুরু থেকেই তর্কাতর্কি শুরু হয়। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুমুল তর্কাতর্কি চলাকালীন কল্যাণ আচমকা কাচের জলভর্তি গ্লাস ছোড়েন বলে সংবাদ সংস্থা সূত্রের দাবি। সেই ভাঙা কাচের টুকরোতেই জখম হন তৃণমূল সাংসদ।

এ ব্যাপারে অবশ্য সংবাদসংস্থার প্রশ্নের জবাবে কোনও প্রতিক্রিয়া দেননি কল্যাণ। তিনি বলেন, "বৈঠকের ভিতরের বিষয় নিয়ে বাইরে আলোচনা করা যায় না।" দ্য ওয়ালের তরফেও একাধিকবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। তবে ফোন বেজে গিয়েছে। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।


```