Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মালগাড়ির তলা দিয়ে পার করানো হল স্টেচারে থাকা রোগীকে! ঝাড়খণ্ডে মারাত্মক ঘটনা

মুমূর্ষু রোগীকে স্টেচার করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে রাস্তায় পড়েছে রেললাইন এবং তাতে দাঁড়িয়ে একটি মালগাড়ি!

মালগাড়ির তলা দিয়ে পার করানো হল স্টেচারে থাকা রোগীকে! ঝাড়খণ্ডে মারাত্মক ঘটনা

ট্রেনের তলা দিয়ে পার করানো হচ্ছে রোগীকে

শেষ আপডেট: 30 November 2024 15:38

দ্য ওয়াল ব্যুরো: রোগীকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স নেই। জোগাড় করা সম্ভব হয়নি কোনও গাড়িও। তাই স্টেচারে শুইয়ে রোগীকে কাঁধে করে নিয়েই হাসপাতালে নিয়ে যাচ্ছেন কয়েকজন। দেশে এই ধরনের ঘটনা এখন আর অস্বাভাবিক নয়। কিন্তু এর পর যা ঘটেছে সেটাকে যদি স্বাভাবিক মনে হয় তাহলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কী হাল, তা অবশ্যই প্রশ্নের মুখে পড়বে। 

ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুমূর্ষু রোগীকে স্টেচার করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে রাস্তায় পড়েছে রেললাইন এবং তাতে দাঁড়িয়ে একটি মালগাড়ি! রোগীর এমন অবস্থা যে তাঁকে অন্য কোনও রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার কোনও উপায় নেই। অগত্যা, মালগাড়ির তলা দিয়েই তাঁকে নিয়ে যেতে হবে। তেমনটাই করা হল। 

ভিডিওয়ে দেখা যাচ্ছে, রোগীর আত্মীয়রা তাঁকে প্রথমে মালগাড়ির তলায় রেললাইনে শুইয়ে দিলেন। তারপর তিনজন একে একে প্রথমে বেরিয়ে এসে রোগীকে ট্রেনের তলা থেকে বের করলেন। প্রথমে এই ভিডিওটি দেখে মনে হবে কোনও উদ্ধারকাজ চলছে। কিন্তু না, দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে এইভাবেই রোগীকে নিয়ে পারাপার করতে হয়েছে রোগীর পরিবারকে। যদিও ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। 

পশ্চিম সিংভূম জেলার মুন্দাসাই গ্রামের খুন্তপানি এলাকার বাসিন্দা ওই রোগী। পরিবারের তরফে জানানো হয়েছে, অ্যাম্বুল্যান্স ডাকা হয়েছিল। কিন্তু তাঁদের বাড়ি পর্যন্ত রাস্তা খারাপ থাকায় সেটি আসতে পারেনি। প্রায় ১ কিলোমিটার আগেই আটকে গেছিল। তাই ওই রোগীকে স্টেচারে বয়ে নিয়েই ১ কিলোমিটার ওইভাবেই যেতে হয় আত্মীয়দের। এক কথায়, প্রাণের ঝুঁকি নিয়ে রোগীর প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন পরিজনরা। 

এদিকে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে অনুরোধ করার পরও পশ্চিম সিংভূম জেলার বিস্তৃর্ণ এলাকায় রাস্তা ঠিকমতো তৈরি করা হয়নি। ফলে নিত্যদিনই কোনও না কোনও সমস্যার মুখোমুখি হতে হয় আমজনতাকে। স্থানীয় প্রশাসন আদতে কী কাজ করছে, সে নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। 


```