Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এইমসের ডাক্তার সেজে হস্টেলে চুরি! ধরা পড়ে মহিলা বললেন, 'গয়নার খুব শখ'

হস্টেল লাগোয়া এলাকার প্রায় ১০০টি সিসিটিভি খতিয়ে দেখেন তদন্তকারীরা। দেখা যায়, রাতের অন্ধকার এক মহিলা যার পরনে ডাক্তারি কোট রয়েছে, তিনি হস্টেলে ঢুকছেন।

এইমসের ডাক্তার সেজে হস্টেলে চুরি! ধরা পড়ে মহিলা বললেন, 'গয়নার খুব শখ'

ধৃত মহিলা - ফাইল ছবি

শেষ আপডেট: 4 April 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি এইমসের (AIIMS) মহিলা হস্টেল থেকে চুরির দায়ে গ্রেফতার এক মহিলা (Woman Arrested)। তিনি অন্য এক হাসপাতালে কর্মরত তবে চিকিৎসক নন। পুলিশ সূত্রে খবর, এইমসের ডাক্তার সেজে তিনি ওই হস্টেলে ঢুকেছিলেন এবং প্রায় ১০ হাজার টাকার জিনিস চুরি করেন। হস্টেল এলাকায় থাকা একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। 

ল্যাব অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করেন অভিযুক্ত মহিলা। তিনি এইমসের ডাক্তার সেজে ওই হস্টেলে ঢুকেছিলেন। পুলিশ তাঁর কাছ থেকে সোনার চেন, আংটি, দুটি কানের দুল, একটি ব্রেসলেট, নগদ সাড়ে ৪ হাজার টাকা এবং কিছু মালয়েশিয়ান নোটও উদ্ধার করেছে। আসলে কয়েকদিন আগে এইমসের এক মহিলা চিকিৎসক থানায় অভিযোগ জানিয়েছিলেন যে, তাঁর ঘর থেকে কিছু জিনিস চুরি হয়েছে। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। 

প্রথমেই হস্টেল লাগোয়া এলাকার প্রায় ১০০টি সিসিটিভি খতিয়ে দেখেন তদন্তকারীরা। দেখা যায়, রাতের অন্ধকার এক মহিলা যার পরনে ডাক্তারি কোট রয়েছে, তিনি হস্টেলে ঢুকছেন। পরপর একাধিক ঘরের দরজা খোলার চেষ্টা করেছিলেন তিনি। তবে বেশিরভাগই বন্ধ ছিল। তবে যে ঘরে ঢুকতে পেরেছিলেন মহিলা, সেই ঘর থেকে এই জিনিসগুলি চুরি করেন। সিসি ফুটেজে এও দেখা যায়, একটি স্কুটার করে হস্টেল থেকে চলে যান তিনি। সেই স্কুটারের নম্বর থেকেই মহিলার হদিশ মেলে। 

অভিযুক্ত ওই মহিলাকে গাজিয়াবাদের ব্রিজ বিহার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জেরায় তিনি নিজের দোষ স্বীকার করেছেন। মহিলার যুক্তি, ছোট থেকেই তাঁর দামি গয়নার শখ ছিল। কিন্তু টাকার অভাবে কিনতে পারেননি। তাই চুরি করেছেন। স্থানীয় যে হাসপাতালে তিনি কাজ করতেন সেখান থেকে নানা কারণেই মাঝে মাঝে তাঁকে এইমসে আসতে হত। সেই সময়ই খেয়াল করেছিলেন যে, হস্টেলে অনেক মহিলাই তাঁদের ঘরের দরজা বন্ধ করে যান না। সেই সুযোগেই তিনি চুরি করেছেন। 


```