Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বম্বে আইআইটিতে রাজনৈতিক সেমিনারে নিষেধাজ্ঞা, আন্দোলনে চাই পুলিশের অনুমতি

ক্যাম্পাসের ভিতরে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের জন্য পুলিশের অনুমতি নেওয়ার নির্দেশটি অনেকের কাছেই নতুন। ক্যাম্পাসের ভিতরে কে কোথায় আন্দোলন করবে সে ব্যাপারে পুলিশকে নাক গলানোর অধিকার কোনও শিক্ষা প্রতিষ্ঠানই ইতিপূর্বে দিয়েছে বলে কেউ মনে করতে পারছেন না।

বম্বে আইআইটিতে রাজনৈতিক সেমিনারে নিষেধাজ্ঞা, আন্দোলনে চাই পুলিশের অনুমতি

শেষ আপডেট: 16 November 2023 11:11

দ্য ওয়াল ব্যুরো: বম্বে আইআইটির ক্যাম্পাসে রাজনৈতিক বিষয়ের উপর সেমিনার, বিতর্ক, বক্তৃতা ইত্যাদির আয়োজন করা যাবে না। ছাত্র, শিক্ষক-অশিক্ষকদের সংগঠনগুলিকে প্রতিবাদ সভা, বিক্ষোভ ইত্যাদির জন্য পুলিশের আগাম অনুমতি নিতে হবে। সর্ব ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে বলা হয়েছে, পঠনপাঠনের সঙ্গে সঙ্গতি আছে এমন বিষয়ের উপরই সেমিনার, বিতর্কসভা হওয়া বাঞ্ছনীয়। কর্তৃপক্ষ চায় না এমন বিষয় বাছা হোক যাকে কেন্দ্র করে অশান্তি তৈরি হতে পারে।

ক্যাম্পাসের ভিতরে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের জন্য পুলিশের অনুমতি নেওয়ার নির্দেশটি অনেকের কাছেই নতুন। ক্যাম্পাসের ভিতরে কে কোথায় আন্দোলন করবে সে ব্যাপারে পুলিশকে নাক গলানোর অধিকার কোনও শিক্ষা প্রতিষ্ঠানই ইতিপূর্বে দিয়েছে বলে কেউ মনে করতে পারছেন না।

রেজিস্টারের এমন নির্দেশিকার পিছনে আছে গত সপ্তাহের একটি ঘটনা। বম্বে আইআইটির মানববিদ্যা ও সমাজ বিজ্ঞান বিভাগ গত সপ্তাহে প্যালেস্তাইন সংকট নিয়ে এক বক্তৃতার আয়োজন করেছিল। অনুষ্ঠানে অতিথি বক্তা প্যালেস্তাইনের উপর ইজরায়েলের হামলার তীব্র নিন্দা করেন। ভাষণের কিছু অংশ এক পিএইচডি পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে ক্যাম্পাসের মধ্যে হিন্দুত্ববাদীরা বিক্ষোভ আন্দোলন শুরু করে। তারা বিভাগীয় প্রধান অধ্যাপক শর্মিষ্ঠা সাহার পদত্যাগের দাবিতে সরব হয়। তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। দেশদ্রোহী তকমা দিয়ে তাঁর বিরুদ্ধে জোরদার প্রচার চলছে। পাল্টা অধ্যাপক সাহার পক্ষে পথে নেমেছে ছাত্র-শিক্ষকদের মঞ্চ আম্বেদকর-পেরিয়ার-ফুলে স্টাডি সার্কেল। 

সরকারিভাবে উৎসবের ছুটির কারণে ক্যাম্পাসে পঠনপাঠন বন্ধ থাকলেও প্যালেস্তাইন প্রশ্নে রোজই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলির মোকাবিলায় নেমেছে ছাত্র-শিক্ষকদের একাধিক মঞ্চ। চলছে তুমুল গোলমাল। প্রতিষ্ঠানের অধিকর্তা সুভাষ চৌধুরি চার সদস্যের কমিটি গড়েছেন। তাঁর বক্তব্য, যে সেমিনার ঘিরে বিতর্ক তা যথাযথ নিয়ম মেনে হয়েছিল কিনা, কোথা থেকে গোলমালের সূত্রপাত ইত্যাদি খতিয়ে দেখবে কমিটি। 

অধ্যাপক সাহার পক্ষে তাঁর বিভাগ জানিয়েছে, যে পিএইচডি ছাত্র সেমিনারের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে সে অন্য বিভাগের। বিনা আমন্ত্রণে সে হলে প্রবেশ করেছিল। তাঁকে বেরিয়ে যেতে বলা হলেও শোনেনি। জোর করে ভিডিও করে। সেমিনারে বিঘ্ন ঘটবে দেখে তাকে খুব বেশি বাধা দেওয়া হয়নি। খানিক পরেই সেমিনার ঘিরে ক্যাম্পাসে তুমুল অশান্তি ছড়িয়ে পড়ে।


```