Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

এবার বিড়ালের দেহেও মিলল বার্ড ফ্লু, চিকিৎসকদের চিন্তা বাড়ছে মধ্যপ্রদেশের প্রাণীকূল নিয়ে

কেন্দ্রীয় সরকারের পশুপালন দফতর এবং 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিওরিটি অ্যানিম্যাল ডিজিসেস'-এর বিজ্ঞানীরা গত জানুয়ারি মাসে ছিন্দওয়াড়া জেলায় বিড়ালের শরীরে ভাইরাসের খোঁজ পান।

এবার বিড়ালের দেহেও মিলল বার্ড ফ্লু, চিকিৎসকদের চিন্তা বাড়ছে মধ্যপ্রদেশের প্রাণীকূল নিয়ে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 February 2025 20:37

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছিন্দওয়ারা জেলায় বেশ কিছু বিড়ালের (Cat) শরীরে বার্ড ফ্লু (Bird Flue) ভাইরাস (এইচ৫এন১)-এর সন্ধান মিলেছে। কেন্দ্রীয় সরকারের পশুপালন দফতর এবং 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিওরিটি অ্যানিম্যাল ডিজিসেস'-এর বিজ্ঞানীরা গত জানুয়ারি মাসে ছিন্দওয়াড়া জেলায় বিড়ালের শরীরে ভাইরাসের খোঁজ পান।

গত বছরের ডিসেম্বরে নাগপুরের গোরেওয়াড়া প্রাণী উদ্ধারকেন্দ্রেও তিনটি বাঘ এবং একটি চিতাবাঘের মৃত্যু হয়। ২০ ডিসেম্বর প্রথমে একটি বাঘের মৃত্যু হয়। ২৩ ডিসেম্বর মৃত্যু হয় আরও দু’টি বাঘের। তাদের নমুনা পরীক্ষা করে বোঝা যায় সকলেরই বার্ড ফ্লু ছিল।

যেহেতু ছিন্দওয়াড়া জেলাটি মহারাষ্ট্রের সঙ্গে গায়ে গায়ে, তাই বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন পাশাপাশি দুই জেলার ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না।

গবেষকরা মনে করছেন ঘরের খাবার বা দুধ থেকে বিড়ালদের দেহে বার্ড ফ্লু দেখা দিতে পারে। তবে যদি সেই খাবার বা দুধ কোনও ডেয়ারি বা ফার্ম থেকে আসে তাহলে সেখান থেকেও সেই বিড়ালের দেহে বার্ড ফ্লু আসতে পারে। 

বিজ্ঞানী দলের মতে, বিড়ালের শরীরে বার্ড ফ্লু-র ভাইরাস সংক্রমিত হওয়ার তথ্য এর আগে পাওয়া যায়নি। মধ্যপ্রদেশের ওই বিড়ালগুলির নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, তাদের শরীরে ভাইরাসের ২৭টি বিয়োজন দেখা গিয়েছে। ভাইরাসে আক্রান্ত বিড়ালগুলির মধ্যে মূলত জ্বর, ক্ষিদে কমে যাওয়া, ক্লান্তির উপসর্গ দেখা গিয়েছে।


```