Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাদল অধিবেশনেই বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব, সমর্থন দিতে পারে বিরোধীরাও

বিচারপতি বর্মার দিল্লির সরকারি বাসভবন থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার হওয়ার পর থেকে তাঁকে বিচারপতি পদে রাখা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

বাদল অধিবেশনেই বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব, সমর্থন দিতে পারে বিরোধীরাও

বিচারপতি যশবন্ত বর্মা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

শেষ আপডেট: 9 July 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে অপসারণের উদ্দেশ্যে লোকসভার আসন্ন বাদল অধিবেশনে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি সূত্র উদ্ধৃত করে এ সংবাদ জানিয়েছে নিউজ এইটটিন। উল্লেখ্য, বিচারপতি বর্মার দিল্লির সরকারি বাসভবন থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার হওয়ার পর থেকে তাঁকে বিচারপতি পদে রাখা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

সরকারি শীর্ষ সূত্র মারফত জানা গিয়েছে, লোকসভায় অবশেষে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনবে কেন্দ্রীয় সরকার। সরকার ইতিমধ্যেই এই পদক্ষেপের জন্য স্বাক্ষর সংগ্রহ শুরু করে দিয়েছে। লোকসভার সম্মানিত-প্রবীণ সদস্যদের কাছে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে মতগ্রহণ করছে সরকারপক্ষ। জানা গিয়েছে, বিজেপি এবং এনডিএ-র সদস্যরা এতে স্বাক্ষর করে দিয়েছেন। এখন বিরোধী দলগুলির সদস্যদের মতামতকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চলছে।

সূত্রটি জানিয়েছে, বিরোধীরাও মতাদর্শগত দিক থেকে ইমপিচমেন্টের সপক্ষে রয়েছে। শীর্ষ বিরোধী দলনেতাদের সঙ্গে কথাবার্তার পর সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আগেই এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। লোকসভার নিয়মবিধি অনুসারে, প্রস্তাবের সপক্ষে প্রয়োজন সংসদের নিম্নকক্ষের ১০০ এবং রাজ্যসভার ৫০ জন সদস্যের স্বাক্ষর। প্রস্তাব পাশ করাতে লাগবে সংসদের দুই কক্ষেরই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের সমর্থন। ফলে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে সরকারপক্ষকে অনেক ভেবেচিন্তে পদক্ষেপ করতে হবে।

আগামী ২১ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। চলবে ১২ অগস্ট পর্যন্ত। বিধি অনুসারে সংসদে দুই-তৃতীয়াংশ ভোটে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ হওয়ার পর লোকসভার স্পিকার অথবা রাজ্যসভার চেয়ারম্যান দেশের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বিচারপতি ও হাইকোর্টের একজন প্রধান বিচারপতিকে নিয়ে তদন্ত কমিটি গঠনের জন্য মনোনীত করার লিখিত সুপারিশ করতে পারবেন।

সরকারের তরফে একজন প্রখ্যাত আইন বিশেষজ্ঞকে ওই কমিটিতে মনোনীত করা হবে। এই কমিটি প্রস্তাবে উল্লিখিত অভিযোগের সারবত্তা নিয়ে তদন্ত করবে। এই অবস্থায় সরকার এই প্রস্তাবের সপক্ষে সব দলকে এক জমিতে দাঁড় করাতে উদ্যোগ নিয়েছে। বিরোধীদের সঙ্গে আলোচনা করেই প্রস্তাবের খসড়া তৈরি করতে উৎসাহী কেন্দ্র। কারণ, ইমপিচমেন্ট নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না মোদী সরকার।


```