Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

সব বিমানবন্দরের পরিকাঠামো খতিয়ে দেখবে আইআইটির বিশেষজ্ঞ দল, দিল্লি ও জব্বলপুরের ঘটনার জের

লোকসভা ভোটের মুখে দিল্লি বিমানবন্দরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সব বিমানবন্দরের পরিকাঠামো খতিয়ে দেখবে আইআইটির বিশেষজ্ঞ দল, দিল্লি ও জব্বলপুরের ঘটনার জের

বিমানবন্দরে ভেঙে পড়ল ছাউনির একাংশ।

শেষ আপডেট: 29 June 2024 08:06

দ্য ওয়াল ব্যুরো: রাজধানী দিল্লি এবং মধ্যপ্রদেশের জব্বলপুরে বিমানবন্দরের ছাউনির একাংশ ভেঙে পড়ার জেরে এবার দেশের সব কটি বিমানবন্দরের পরিকাঠামো খতিয়ে দেখতে আইআইটির বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ কমিটি তৈরি করল কেন্দ্র। শুক্রবার রাতে একথা জানিয়েছেন বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু।

মন্ত্রী বলেন, "বিমানবন্দরের ছাউনির একাংশ ভেঙে পড়ার ঘটনায় আমরা্ উদ্বিগ্ন। এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইআইটির বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। তাঁরা দেশের ১৫৭টি বিমানবন্দরের পরিকাঠামো খতিয়ে দেখবেন।"

শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয় একজনের। ঘটনায় আহত হন আরও ৮জন। ওই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই মধ্যপ্রদেশের জবলপুর বিমানবন্দরের ছাউনির একাংশও ভেঙে পড়ে। দুটি ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়। মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয় কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা।

লোকসভা ভোটের মুখে দিল্লি বিমানবন্দরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই প্রসঙ্গ টেনে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলের দাবি, নির্বাচনের জন্যে তাড়াতাড়ি দিল্লি বিমানবন্দরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা উচিত। 

যদিও রাতে কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, "যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। বিরোধীরা মিথ্য়ে অভিযোগ করছেন।  বিমানবন্দরের যে অংশ ভেঙেছে তা ২০০৯ সালে তৈরি হয়েছিল।"

বিমান বন্দরের ছাউনি ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যে মৃতের পরিবারের জন্য ২০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৩ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র।


```