Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারের ভোটার তালিকা থেকে বাদ ৬৫ লক্ষ! কেন? জানতে চাইল সুপ্রিম কোর্ট

মঙ্গলবার শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে জানিয়ে দিল— এই সমস্ত বাদ পড়া নাম ও বাদ দেওয়ার কারণ প্রকাশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে।

বিহারের ভোটার তালিকা থেকে বাদ ৬৫ লক্ষ! কেন? জানতে চাইল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 August 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: বিহারের ভোটার তালিকা (Bihar Voter List) থেকে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়ার ঘটনা নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। মঙ্গলবার শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে জানিয়ে দিল— এই সমস্ত বাদ পড়া নাম ও বাদ দেওয়ার কারণ প্রকাশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে।

শুনানিতে বিচারপতি সূর্যকান্ত বলেন, “কমিশনের দাবি, বাদ পড়াদের মধ্যে ২২ লক্ষ মানুষ মারা গিয়েছেন। তা হলে বুথ স্তরে সেই তথ্য প্রকাশ করা হবে না কেন? নাগরিকদের অধিকার রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়।”

মামলাটি ছিল বিহারের ভোটার তালিকার ‘স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার ভিত্তিতে। আদালত জানায়, অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে নির্বাচন কমিশনকে জেলার ওয়েবসাইটে এমন একটি তালিকা প্রকাশ করতে হবে যেখানে ২০২৫ সালের ভোটার তালিকায় থাকা কিন্তু খসড়া তালিকায় না থাকা ৬৫ লক্ষ ভোটারের নাম থাকবে। পাশাপাশি প্রত্যেকের নাম বাদ দেওয়ার কারণও সেখানে উল্লেখ করতে হবে।

শীর্ষ আদালতের স্পষ্ট করে এদিন জানিয়ে দিয়েছে, ভোটাধিকার মৌলিক নাগরিক অধিকার, সেটা যেন কখনও অস্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষুণ্ণ না হয়।


```