
ফাইল ছবি
শেষ আপডেট: 30 April 2025 12:11
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল প্রকাশ (ICSE and ISC 2025 Result) হয়ে গেল বুধবার। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের (সিআইএসসিই)-এর অফিসিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org থেকে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা।
২০২৪ সালে আইসিএসই পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ৬ মে, আর আইএসসি-এর ফল প্রকাশিত হয়েছিল ১৪ মে। সেই তুলনায় এ বছর ফল প্রকাশ আগেভাগেই হয়ে গেল। চলতি বছরে আইসিএসই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪ জন। তার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন ছাত্র ও ১ লক্ষ ১৮ হাজার ১১৬ জন ছাত্রী। অন্যদিকে, আইএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লক্ষ ৬৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৬৯২ এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন।
কীভাবে পরীক্ষার রেজাল্ট দেখবেন পরীক্ষার্থীরা?
সবার আগে, কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের (সিআইএসসিই) অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে।
পেজে ঢোকার পর যেখানে কোর্স লেখা তাতে আইসিএসই বা আইএসসি বেছে নিতে হবে।
তারপর ইউআইডি, ইন্ডেক্স নম্বর এবং ক্যাপচা দিতে হবে। তারপর 'শো রেজাল্ট'-এ ক্লিক করলেই দেখা যাবে রেজাল্ট। ওখান থেকে রেজাল্ট প্রিন্ট-আউট করার সুযোগ থাকছে।