Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গঙ্গা এক্সপ্রেসওয়ের আকাশে দিনরাতের বিরল মহড়া মিরাজ, রাফাল, সুখোই, জাগুয়ারের

এদিন ওঠানামার জন্য যে বিমানগুলিকে বাছাই করা হয়েছে, সেগুলি হল- রাফাল, সুখোই-৩০, এমকেআই, মিরাজ-২০০০, মিগ-২৯, জাগুয়ার, সি-১৩০জে সুপার হারকিউলিস, এএন-৩২ পরিবহণ বিমান এবং এমআই-১৭ হেলিকপ্টার।

গঙ্গা এক্সপ্রেসওয়ের আকাশে দিনরাতের বিরল মহড়া মিরাজ, রাফাল, সুখোই, জাগুয়ারের

শুক্রবার গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় বিমানবাহিনীর মহড়া।

শেষ আপডেট: 2 May 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়ের দুধারের ধূ-ধূ প্রান্তরের ধুলো উড়িয়ে উঠছে-নামছে বিমানবাহিনীর জেট বিমান। দিনদুপুরে ছাড়াও সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত রাত্রিকালীন ওঠানামারও মহড়া চলবে। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে একসঙ্গে মিরাজ, রাফাল, সুখোই, জাগুয়ারের এই মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বেনজির। 

গঙ্গা এক্সপ্রেসওয়ে হল উত্তরপ্রদেশের চতুর্থ হাইওয়ে যাতে পৃথক একটি রানওয়ে রয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে যাতে যুদ্ধবিমান ওঠানামা করতে পারে সেজন্য পৃথকভাবে সাড়ে তিন কিমি দীর্ঘ এই রানওয়ে তৈরি করা হয়েছিল। সেখানেই এদিন থেকে শুরু হয়ে গিয়েছে জেট বিমানের উড়ান মহড়া। অবশ্যই এই মহড়া দেখে পাকিস্তান বাহিনী শঙ্কিত হয়ে পড়বে। সেই ভাবেই স্নায়ুর চাপ বাড়াতে মহড়া শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, যতক্ষণ এই উড়ান চলবে, ততক্ষণ পাকিস্তানি চর বাহিনীর নজর থাকবে শাহজাহানপুরের দিকেই।

যে কোনও যুদ্ধে শত্রুপক্ষের নজর থাকে বিপক্ষের বিমানঘাঁটির দিকে। তাই এই বিকল্প ব্যবস্থার কথা অনেক আগে থেকেই ভেবে গঙ্গা এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছিল। এটি উত্তরপ্রদেশের চতুর্থ এয়ারস্ট্রিপ সহ এক্সপ্রেসওয়ে হলেও এটিই প্রথম যেখানেও রাতেও জেট বিমান ওঠানামা করতে পারবে। শুধু জেট বিমানের মহড়াই নয়, আরব সাগরে নৌ বাহিনীও সদর্পে সক্রিয় হয়ে উঠেছে এবং স্থল বাহিনী গ্রাউন্ড অ্যাটাকের বিষয়ে নানান পরিকল্পনা নিচ্ছে বলে সূত্র জানিয়েছে।

এদিন ওঠানামার জন্য যে বিমানগুলিকে বাছাই করা হয়েছে, সেগুলি হল- রাফাল, সুখোই-৩০, এমকেআই, মিরাজ-২০০০, মিগ-২৯, জাগুয়ার, সি-১৩০জে সুপার হারকিউলিস, এএন-৩২ পরিবহণ বিমান এবং এমআই-১৭ হেলিকপ্টার।


```