Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নিতিন নাকি বিদেশের বৈঠকে লজ্জায় মুখ দেখাতে পারেন না! কেন একথা বললেন কেন্দ্রীয় সড়কমন্ত্রী?

পথ দুর্ঘটনার পরিসংখ্যান সামনে এনে নিতিন বলেন, দেশে বছরে ১.৭৮ লক্ষ প্রাণ যায় পথ দুর্ঘটনায়, যার মধ্যে ৬০ শতাংশেরই বয়স ১৮ থেকে ৩৪-এর মধ্যে।

নিতিন নাকি বিদেশের বৈঠকে লজ্জায় মুখ দেখাতে পারেন না! কেন একথা বললেন কেন্দ্রীয় সড়কমন্ত্রী?

নিতিন গডকড়ি

শেষ আপডেট: 12 December 2024 16:47

দ্য ওয়াল ব্যুরো: 'আমি যখন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাই, সেখানে যখন পথ দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়, আমি আমার মুখ লুকানোর চেষ্টা করি'। বৃহস্পতিবার লোকসভায় দেশের পথ দুর্ঘটনার পরিসংখ্যান সামনে এনে কথাগুলো বলছিলেন কেন্দ্রের সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নিতিন গডকরি। বলছিলেন, তিনি যখন প্রথম দ্বায়িত্ব গ্রহণ করেছিলেন তখন তাঁর মূল লক্ষ্যই ছিল পথ দুর্ঘটনার সংখ্যা অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনা। 

এদিন পথ দুর্ঘটনা নিয়ে আলোচনার সময় গডকড়ি আরও বলেন, 'দুর্ঘটনার সংখ্যা কমানোর কথা ভুলে যান, এটা যে বেড়ে গিয়েছে তা স্বীকার করতে আমার কোনও দ্বিধা নেই। আমি যখন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাই পথ দুর্ঘটনা নিয়ে আলোচনা হলে আলোচনা হয় তখন লজ্জায় মুখ দেখাতে পারি না।'

গডকড়ি বলছিলেন, 'দুর্ঘটনা কমাতে, সচেতন হতে ভারতীয়দের আচরণের কিছু পরিবর্তন প্রয়োজন। পাশাপাশি সমাজকে পরিবর্তন করতে হবে এবং আইনের শাসনকে সম্মান করতে হবে।'

মন্ত্রী ও তাঁর পরিবার কয়েক বছর আগে একটি বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। দীর্ঘ সময়ের জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। এই প্রসঙ্গ টেনে নিতিন বলেন, 'ঈশ্বরের কৃপায়, আমি এবং আমার পরিবার রক্ষা পেয়েছি। তাই দুর্ঘটনায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে।' তিনি মনে করেন, পথ দুর্ঘটনার অন্যতম একটা কারণ হল রাস্তার মধ্যে ট্রাক পার্কিং করে রাখা। বলেন, 'এমনও দেখেছি যে অনেক ট্রাক, লরি তো রাস্তার শৃঙ্খলাও মানে না।'

ভারতে বাসের কাঠামো তৈরিতে আন্তর্জাতিক মান অনুসরণের নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, 'বাসের জানালার কাছে একটি হাতুড়ি রাখতে হবে যাতে দুর্ঘটনার ক্ষেত্রে  সহজেই সেটা দিয়ে জানলা ভেঙে ফেলা যায়'।

পথ দুর্ঘটনার পরিসংখ্যান সামনে এনে তিনি বলেন, দেশে বছরে ১.৭৮ লক্ষ প্রাণ যায় পথ দুর্ঘটনায়, যার মধ্যে ৬০ শতাংশেরই বয়স ১৮ থেকে ৩৪-এর মধ্যে।

উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে শীর্ষে। দিল্লি শহরের তালিকায় একেবারে ওপরে। উত্তরপ্রদেশে ২৩,০০০ জনেরও বেশি মানুষ (পথ দুর্ঘটনার কারণে মোট মৃত্যুর ১৩.৭ শতাংশ) মারা গেছেন, তারপরেই  রয়েছে তামিলনাড়ু, যেখানে ১৮,০০০ (১০.৬ শতাংশ) জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৫,০০০ (মোট মৃত্যুর ৯ শতাংশ), তারপরে মধ্যপ্রদেশ। যেখানে ১৩,০০০ (৮ শতাংশ) জনের মৃত্যু হয়েছে।


```