Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'হ্যাঁ আমি পারিনি, হারের সব দায় আমারই', প্রায়শ্চিত্ত করতে গান্ধীর জন্মভিটেয় উপোসে বসছেন পিকে

শনিবার সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা সৎভাবে চেষ্টা করেছি। কিন্তু প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ। জনগণ আমাদের সমর্থন দেয়নি, তার দায় ১০০ শতাংশ আমার।”

'হ্যাঁ আমি পারিনি, হারের সব দায় আমারই', প্রায়শ্চিত্ত করতে গান্ধীর জন্মভিটেয় উপোসে বসছেন পিকে

প্রশান্ত কিশোর

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 November 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: বিহার ভোটে (Bihar Election) প্রথম পরীক্ষায় একেবারে শূন্য হাতে ফিরেছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (Jan Suraj Party)। ২৩৮টি আসনে লড়ে একটাও আসন পায়নি তারা। তাদের ঝুলিতে গিয়েছে মোটে ৩.৪৪ শতাংশ। আর এই ব্যর্থতার দায় সম্পূর্ণ নিজের কাঁধেই তুলে নিলেন পিকে (Prashant Kishor)।

শনিবার সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা সৎভাবে চেষ্টা করেছি। কিন্তু প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ। জনগণ আমাদের সমর্থন দেয়নি, তার দায় ১০০ শতাংশ আমার।”

পিকের আক্ষেপ, তিনি নাকি ভোটারদের বুঝিয়ে উঠতেই পারেননি কেন নতুন রাজনীতি প্রয়োজন, বা কেন তাঁদের দলকে সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, “ভোটারদের সঙ্গে আমাদের যে যোগাযোগ হওয়া উচিত ছিল, সে জায়গায় আমিই ব্যর্থ হয়েছি।”

এই ব্যর্থতার প্রায়শ্চিত্ত হিসেবেই আগামী ২০ নভেম্বর মহাত্মা গান্ধীর জন্মস্থান ভিটিহারওয়া আশ্রমে তিনি একদিনের নীরব উপবাসে বসবেন।

ভোট-ফল বিশ্লেষণে কিশোর ফের দাবি করলেন, মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার করে না দিলে জেডিইউ-এর আসন সংখ্যা ২৫–এর গণ্ডিও পার হতো না। তিনি বলেন, “আমি আজও আমার কথায় অটল। যদি নীতীশ কুমার ১.৫ কোটি মহিলাকে ২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেন এবং দেখাতে পারেন যে কেনা ভোটে জয় হয়নি, তা হলে আমি রাজনীতি থেকেই সরে দাঁড়াব।”

ভোটে কীরকম ছবি?

বিহারে এনডিএ তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা। বিজেপি ৮৯, জেডিইউ ৮৫, এলজেপি (আরভি) ১৯, হাম ৫, আরএলএম ৪।

অন্যদিকে, মহাগঠবন্ধন ভরাডুবি। পেয়েছে মাত্র ৩৪টি আসন। আরজেডি ২৫ (আগে ছিল ৭৫), কংগ্রেস ৬, সিপিআই(এমএল) ২, সিপিএম ১, এআইএমআইএম ৫, বিএসপি ১, আইআইপি ১।

প্রাশান্ত কিশোরের জন সুরাজ পার্টির ঝুলিতে শূন্য, ৬৮টি আসনে তো নোটাকেও পেরোতে পারেনি। তবে ব্যর্থতায় ব্রেক চাপতে নারাজ কিশোর। তিনি জানিয়েছেন, “পিছিয়ে যাওয়ার প্রশ্নই নেই। বিহারকে বদলানোর যে অঙ্গীকার করেছি, তা পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। আগের তিন বছরের তুলনায় এখন আরও দ্বিগুণ পরিশ্রম করব।”

বস্তুত, বিহার ভোটে (Bihar Election Result) মহিলাদের ব্যাঙ্ক-হিসেবে সরাসরি নগদ পৌঁছে দিতে বিশ্ব ব্যাঙ্কের (World Bank) প্রকল্প-নির্ধারিত বিপুল অর্থ ব্যবহার হয়েছে বলে অভিযোগ তুলেছিল প্রশান্ত কিশোরের (Prashant Kishor) দল ‘জন সুরাজ’ (Jan Suraj)। দলের দাবি, ১৪ হাজার কোটি টাকার উন্নয়নমূলক ঋণ সরিয়ে ১.২৫ কোটি মহিলা ভোটারের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানো হয়েছে নির্বাচনের ঠিক আগেই। তাদের কথায়, এটি “জনতার টাকা ভেবে-চিন্তে ভোট কেনার স্পষ্ট উদাহরণ।”


```