Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অটোয় উঠতেই ফোন চুরি করল চালকই! 'ভুল' সিদ্ধান্তে প্রায় ২ লক্ষ টাকা খোয়ালেন প্রৌঢ়

গত ১৭ সেপ্টেম্বর প্রৌঢ় সাইবার ক্রাইম বিভাগে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তিনি জানান, উপ্পল থেকে তারনাকা যাওয়ার জন্য অটো নিয়েছিলেন। সেই অটোতেই তাঁর ফোন চুরি হয়ে যায়

অটোয় উঠতেই ফোন চুরি করল চালকই! 'ভুল' সিদ্ধান্তে প্রায় ২ লক্ষ টাকা খোয়ালেন প্রৌঢ়

ছবি- এআই নির্মিত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 October 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় অটোর জন্য অপেক্ষা করছিলেন। একটি শেয়ার অটো আসতেই তাতে উঠে গেলেন হায়দরাবাদের ৬৮ বছরের প্রৌঢ় (Senior citizen cheated)। কেবল একটি 'ভুলে' তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় ২ লক্ষ টাকা। এই ঘটনায় অটো চালক মহম্মদ মইন উদ্দিন-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর প্রৌঢ় সাইবার ক্রাইম বিভাগে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তিনি জানান, উপ্পল থেকে তারনাকা যাওয়ার জন্য অটো নিয়েছিলেন। সেই অটোতেই তাঁর ফোন চুরি হয়ে যায় (Hyderabad fraud)।

ঘটনার পরের দিনই সিম কার্ড (Sim card) ব্লক করে দেন। কিন্তু ২০ সেপ্টেম্বর তিনি দেখেন, তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৯৫ হাজার ১ টাকা তুলে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে অটো চালক মহম্মদ মইন উদ্দিন (৩১), অ্যাপ গাড়ি চালক মহম্মদ সাঈদ সালমান ওরফে সুলতান (২১) এবং এক সবজি বিক্রেতা মহম্মদ হুসেনকে (৩২) গ্রেফতার করেছে।

ঘটনার দিন মইন উদ্দিনই প্রৌঢ়কে উপ্পল থেকে অটোতে তোলেন। সেইসময় বাকি দুই অভিযুক্ত অটোতেই ছিলেন। তদন্তে জানা যায়, তিনজন মিলে পরিকল্পনা করেই এই কাজটি করেছে। মইন উদ্দিন ও সালমান তাঁকে ফোন পে-তে অল্প টাকা ট্রান্সফার করতে রাজি করায়। সেই সময় প্রৌঢ় ফোন আনলক করলে মইন ফোনটি চুরি করে আর সলমান তাঁকে বিভ্রান্ত করে রাখে।

ফোন চুরি করার পর তাঁরা মলকাজগিরি এলাকায় গিয়ে প্রৌঢ়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেন শুরু করে। ফোন পে ব্যবহার করে পেট্রল পাম্প ও দোকানে কিউ আর কোড স্ক্যান করে নগদ টাকাও তোলেন।

এরপর ২০ সেপ্টেম্বর হুসেনকে কাজে লাগিয়ে তারা প্রায় ৯০ হাজার টাকা গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠায় এবং পরে নিজের ফেডারেল ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। সবমিলিয়ে ১.৯৫ লক্ষ টাকা তিনজনের মধ্যে ভাগ করে নেওয়া হয়। পুলিশ অপরাধে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।

এই ঘটনার পর হায়দরাবাদ সাইবার ক্রাইম বিভাগের ডেপুটি কমিশনার নাগরিকদের সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, শেয়ার অটো ব্যবহার করার সময় গাড়ির নম্বর, রং এবং চালকের নাম মনে রাখা জরুরি। আর যদি সন্দেহ হয়, তাহলে সেই গাড়িতে না ওঠাই নিরাপদ। একইসঙ্গে ডিজিটাল লেনদেনের সময়ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


```