Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

৫ লক্ষের মাদক নিতে গিয়ে পুলিশের জালে চিকিৎসক! মুম্বইয়ের ডিলারের সঙ্গে যোগাযোগ হোয়াটসঅ্যাপে

পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকার কোকেন অর্ডার করেছিলেন চিকিৎসক। যা হায়দরাবাদের রায়াদুরগামে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা ছিল।

৫ লক্ষের মাদক নিতে গিয়ে পুলিশের জালে চিকিৎসক! মুম্বইয়ের ডিলারের সঙ্গে যোগাযোগ হোয়াটসঅ্যাপে

চিকিৎসক নম্রতা

শেষ আপডেট: 11 May 2025 12:51

দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপে মাদক অর্ডার দিয়ে পুলিশের জালে হায়দরাবাদের চিকিৎসক (Hyderabad Doctor)। পাঁচ লক্ষ টাকার মাদক কেন অর্ডার করেছিলেন, তা অবশ্য জানা যায়নি। তবে, মাদক চিকিৎসকের কাছে পৌঁছনোর আগেই বাজেয়াপ্ত করে পুলিশ। জানা গেছে, চিকিৎসক নম্রতা চিগুরুপতি (Namrata Chigurupati) ওই শহরের ওমেগা হাসপাতালের (Omega Hospitals) সিইও পদে কর্মরত ছিলেন। ছয় মাস আগে সেই পদ থেকে ইস্তফা দেন।

পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকার কোকেন (Cocaine) অর্ডার করেছিলেন চিকিৎসক। যা হায়দরাবাদের রায়াদুরগামে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা ছিল। সেসময়ই হাতেনাতে ধরা পড়েন তিনি। ধরা পড়েন সরবরাহকারী ভানস ঢাক্করের এক সহযোগী—বালাকৃষ্ণ, যিনি ওই মাদক চিকিৎসকের হাতে তুলে দিচ্ছিলেন।

৩৪ বছর বয়সি নম্রতা হোয়াটসঅ্যাপে মুম্বইয়ের ভানস ঢাক্করের সঙ্গে যোগাযোগ করে মাদকের অর্ডার দেন এবং অনলাইনের মাধ্যমে পুরো ৫ লক্ষ টাকা শোধ করেন।

পুলিশ আধিকারিক ভেঙ্কন্না এনিয়ে বলেন, 'নম্রতা পেশায় চিকিৎসক। খবর পেয়ে আমরা ওঁর ওপর ও যার থেকে কোকেন অর্ডার করেছিলেন, তাঁর ওপর নজর রাখছিলাম। হাতেনাতে ধরে ফেলি।' জানান, তল্লাশির সময় তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৩ গ্রাম কোকেন, নগদ ১০ হাজার টাকা দু'টি মোবাইল ফোন।

চিকিৎসক ও কোকেন ব্যবসায়ী সঙ্গে সরবরাহকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের অধীনে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ওই চিকিৎসক স্বীকার করেছেন, তিনি এখন পর্যন্ত প্রায় ৭০ লক্ষ টাকা মাদকের পেছনে খরচ করেছেন।


```