Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

১২ বছর বৌকে ঘরে আটকে রেখে নির্যাতন, ছোট্ট বাক্সে শৌচকর্ম সারতেন মহিলা

প্রায় এক যুগ মানে ১২ বছর ধরে বৌকে ঘরবন্দি করে রেখেছিলেন স্বামী। সন্তানদের সঙ্গে দেখা করার সময়ও সীমিত ছিল।

১২ বছর বৌকে ঘরে আটকে রেখে নির্যাতন, ছোট্ট বাক্সে শৌচকর্ম সারতেন মহিলা

শেষ আপডেট: 2 February 2024 21:35

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সেই ছবি ‘ডারার’ এর কথা মনে আছে?

স্ত্রী জুহি চাওলাকে সন্দেহের বশে সারাদিন বাড়িতেই আটকে রাখতেন স্বামী আরবাজ খান। কারও সঙ্গে দেখা করার অনুমতি ছিল না। স্ত্রী কোনও পুরুষের মুখ দেখে ফেললেই চলত অকথ্য নির্যাতন। তবে এটা সিনেমার গল্প। বাস্তবেই এমন ঘটনা ঘটেছে কর্নাটকের মাইসোরে। প্রায় এক যুগ মানে ১২ বছর ধরে বৌকে ঘরবন্দি করে রেখেছিলেন স্বামী। সন্তানদের সঙ্গে দেখা করার সময়ও সীমিত ছিল। একমাত্র স্বামী বাড়ি ফিরলেই ঘরের তালা খোলা হত।

স্বামীর হাত থেকে মুক্তি পেয়ে স্ত্রী নিজেই জানিয়েছেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। মহিলার অভিযোগ,  বিয়ের পর থেকেই স্বামী তাঁকে নানাভাবে অত্যাচার করতেন। ১২ বছর ধরে তাঁকে একই ঘরে আটকে রেখে দিয়েছিলেন। এমনকী বাড়ির শৌচালয়ও ব্যবহার করতে পারতেন না তিনি। যে ঘরে বন্দি করে রাখা হত তাঁকে, সেই ঘরেই একটি ছোট্ট বাক্সে শৌচকর্ম করতেন। রীতিমতো বিভীষিকাময় জীবন কাটিয়েছেন। এমনকী নিজের সন্তানদের কাছেও যাওয়ার অনুমতি দেওয়া হত না তাঁকে।

নির্যাতিতার কথায়, “১২ বছর আমাদের বিয়ে হয়েছে। তখন থেকেই আমার স্বামী আমায় ঘরে বন্দি করে রাখত। অত্যাচার করত। বাপের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার অনুমতি ছিল না। প্রতিবেশীরাও কখনও কিছু বলত না। আমার সন্তানরা স্কুলে যেত। কিন্তু ফেরার পর বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে থাকতে হত। আমার স্বামী কাজ থেকে ফিরলে তবে ঘরের তালা খুলে বাচ্চাদের আমার কাছে আসতে দিত। আমি জানলা দিয়ে ওদের খাবার দিতাম।”

নির্যাতিতা মহিলার নাম সুমা। বয়স প্রায় ৩০ বছরের কাছাকাছি। অভিযুক্ত স্বামী সুনালয় একজন দিনমজুর। সুমা জানিয়েছেন, তিনি তাঁর স্বামীর তৃতীয় পক্ষের স্ত্রী। আগের দুই স্ত্রী হয়রানির শিকার হয়ে সম্পর্ক ত্যাগ করে চলে গিয়েছিলেন। এরপর সুমাকে বিয়ে করেন তিনি। বিয়ের পরেই স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতে থাকেন স্বামী। অহেতুক সন্দেহের বশে সবসময়েই স্ত্রীকে ঘরে তালাবন্ধ করে রাখতেন তিনি। শারীরিক নির্যাতনও চলত তাঁর উপরে।

এই ঘটনার খবর জানতে পেরেছিলেন একজন মানবাধিকার কর্মী তথা আইনজীবী। এরপর তিনি স্থানীয় থানা থেকে পুলিশ ডেকে এনে মহিলাকে উদ্ধার করেছিলেন। বিস্তারিত জানার পর, সুমা ও তাঁর সন্তানদের বাপের বাড়ি পাঠানো হয়েছে। এখন সেখানেই তাঁরা আছেন। তবে স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করতে চাননি স্ত্রী। পুলিশ জানিয়েছে, ওই মহিলা ও তাঁর স্বামী দু’জনেরই কাউন্সেলিং চলছে।


```