Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পার্লারে গিয়ে জোর করে স্ত্রীর চুল কেটে দিলেন স্বামী! যৌতুক নিয়ে হেনস্থার অভিযোগে গ্রেফতার

বিউটি পার্লারে ভুরু প্লাক করাতে গিয়েছিলেন স্ত্রী, সেখানে হাজির হয়ে জোর করে স্ত্রীর চুল কেটে দিলেন স্বামী! যৌতুক হেনস্থার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।

পার্লারে গিয়ে জোর করে স্ত্রীর চুল কেটে দিলেন স্বামী! যৌতুক নিয়ে হেনস্থার অভিযোগে গ্রেফতার

জোর করে স্ত্রীর চুল কেটে দিলেন স্বামী! ছবি: এআই।

শেষ আপডেট: 20 April 2025 12:46

দ্য ওয়াল ব্যুরো: জোর করে, সবার সামনে অপমান করে, স্ত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের হারদই জেলার এই ঘটনায় জানা গেছে, ওই মহিলা বিউটি পার্লারে গিয়ে ভুরু প্লাক করাচ্ছিলেন। সেই সময় সেখানে হঠাৎ উপস্থিত হন তাঁর স্বামী এবং স্বামীর তিন সঙ্গী। এর পরেই প্রকাশ্যে, জোর করে, স্ত্রীর বিনুনি কেটে দেন তিনি।

পুলিশ সূত্রের খবর, শনিবার এই ঘটনার পর মহিলার বাবা রাধাকৃষ্ণ থানায় গিয়ে জামাই রামপ্রতাপের বিরুদ্ধে যৌতুকের জন্য অত্যাচারের অভিযোগ জানান। তিনি জানান, বছরখানেক আগে তাঁর মেয়ের সঙ্গে রামপ্রতাপের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে নানা জিনিসপত্র, বিশেষ করে ফ্রিজ ও কুলার, আনার জন্য চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন।

অভিযোগ, মেয়ের উপর নিয়মিত মানসিক অত্যাচার চলত যৌতুকের দাবিতে। এই নিয়ে অশান্তির জেরে, ঘটনার আগের সপ্তাহেই রাধাকৃষ্ণ তাঁর মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু তারপরেও ওই ঘটনা ঘটে।

এই ঘনায় তদন্তকারী অফিসার রবি প্রকাশ জানিয়েছেন, 'রাধাকৃষ্ণ অভিযোগ করেছেন, রামপ্রতাপ ও তাঁর তিন সঙ্গী বিউটি পার্লারে গিয়ে তাঁর মেয়ের চুল কেটে দেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।'

যদিও স্থানীয়দের একাংশের দাবি, যৌতুক নয়। ঘটনার আসল কারণ অন্য। তাঁদের মতে, স্ত্রী বিউটি পার্লারে গিয়ে ভুরু প্লাক করাচ্ছিলেন, এই নিয়েই রামপ্রতাপ ক্ষিপ্ত হন এবং সেই রাগেই প্রকাশ্যে চুল কেটে দেন।

তবে পুলিশের তরফে জানানো হয়েছে, সব দিক খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে। অভিযুক্ত রামপ্রতাপকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।


```