Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

কুয়াশায় ঢাকা উত্তর ভারত, কলকাতা, দিল্লি বিমানবন্দরে উড়ান চলাচলে বিঘ্ন, হরিয়ানায় মৃত ৪

শনিবার সকালে দিল্লি বিমানবন্দরের দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছিল।

কুয়াশায় ঢাকা উত্তর ভারত, কলকাতা, দিল্লি বিমানবন্দরে উড়ান চলাচলে বিঘ্ন, হরিয়ানায় মৃত ৪

কলকাতা বিমানবন্দরে ৪০টি উড়ান দেরিতে ছেড়েছে

শেষ আপডেট: 4 January 2025 11:25

দ্য ওয়াল ব্যুরো: প্রবল শৈত্যপ্রবাহ, পার্বত্য এলাকায় তুষারপাত ও ঘন কুয়াশার জেরে সমগ্র উত্তর ভারতের জনজীবন বিপর্যস্ত। সবথেকে বিপদে পড়েছেন রেল ও বিমানযাত্রীরা। কলকাতা বিমানবন্দরে ৪০টি উড়ান দেরিতে ছেড়েছে এবং ৫টি বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। একই অবস্থা দিল্লিসহ চণ্ডীগড়, অমৃতসর, আগ্রা, শ্রীনগর বিমানবন্দরেরও। শনিবার নিয়ে পরপর দুদিন জমাট কুয়াশার জেরে দিল্লিগামী ও দিল্লি থেকে ছাড়া ট্রেন ও বিমান সহ পাঞ্জাব, কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশ, বিহার জুড়ে ছেয়ে রয়েছে কুয়াশা। শনিবার রাজধানী দিল্লিতে সকালই হয়েছে ঘন অন্ধকারের মতো কুয়াশায় ঢেকে। কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যাওয়ায় প্রায় ৩৬০টি উড়ান চলাচলে বিঘ্ন ঘটেছে।

হরিয়ানার হিসারে কুয়াশায় পথ দেখতে না পেয়ে শনিবার ভোরে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরেওয়ালা চকে একটি গাড়ি সোজা দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। তারপরই একের পর এক গাড়ি ওই গাড়িটির পিছনে ঠোক্কর মারতে শুরু করে। তারই পিছনে ছিল একটি ট্রাক। যার চালক সজোরে ব্রেক কষলে ট্রাকটি উল্টে যায়, এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। 

শনিবার সকালে দিল্লি বিমানবন্দরের দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছিল। যার জেরে অনেকগুলি উড়ান সাময়িকভাবে বন্ধ করা হয়, ফলে দেরিতে ছাড়ে বেশি কিছু বিমান। এছাড়াও বেশকিছু বিমানকে অন্যত্র ঘুরিয়ে দিতে হয়। প্রায় ৩৬০টির বেশি বিমান দেরিতে ছেড়েছে। ৪০টি বিমান বাতিল করা হয়েছে। শুক্রবার রাত সওয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত ১৫টি উড়ান দিল্লিতে নামতে না পারায় ঘুরিয়ে দেওয়া হয়। এদিন দিল্লির পালাম বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল শূন্য, সফদরজঙ্গে শূন্য, শ্রীনগরে ১০০ মিটার, অমৃতসরে শূন্য, চণ্ডীগড় শূন্য, গোয়ালিয়রে শূন্য, পাটনায় ১০০ মিটার, খাজুরাহোতে ৫০ মিটার।


```