Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কংগ্রেসকে ঠুকে বাদল অধিবেশনের শুরুতেই আসর গরম করলেন মোদী

সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে সাংবাদিকদের সামনে এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই বর্ষাকালীন অধিবেশন হল, বিজয় উৎসবের অধিবেশন।

কংগ্রেসকে ঠুকে বাদল অধিবেশনের শুরুতেই আসর গরম করলেন মোদী

সোমবার সংসদের বাদল অধিবেশনের আগে সাংবাদিকদের মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 21 July 2025 11:15

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২২ মিনিটে জঙ্গিদের পান্ডাদের বাড়ি ও ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে অপারেশন সিঁদুরে। সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে সাংবাদিকদের সামনে এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই বর্ষাকালীন অধিবেশন হল, বিজয় উৎসবের অধিবেশন। গোটা পৃথিবী দেখেছে ভারতের সামরিক শক্তির ক্ষমতা। অপারেশন সিঁদুরে আমাদের সেনাবাহিনী যে টার্গেট নিয়েছিল, তা ১০০ শতাংশ সফল হয়েছে।

মোদী বলেন, পহলগামে যে নৃশংস গণহত্যা হয়েছে তাতে গোটা বিশ্ব কেঁপে উঠেছে। দলগত স্বার্থ ঊর্ধ্বে তুলে রেখে জাতীয় স্বার্থে সব দলগুলি দেশের হয়ে বিশ্বের দরবারে আওয়াজ তুলেছে। তাঁরা সকলে মিলে পাকিস্তানের বিরুদ্ধে সফল প্রচার করে এসেছেন। আমি সেই সকল সাংসদদের ভূয়সী প্রশংসা করি। আমি সেইসব দলকেও এই কাজে সাহায্যের জন্য ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, গোটা বিশ্বের কাছে এখন পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ স্পষ্ট হয়ে গিয়েছে। বন্দুক ও বোমার বিরুদ্ধে জয়লাভ করেছে আমাদের সংবিধান।

শুধু তাই নয়, এই অধিবেশন এমন একটা সময় হচ্ছে, যখন ভারতের তেরঙা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উড়িয়ে আসা হয়েছে। যা সমগ্র ভারতবাসীর কাছে গর্বের বিষয়। তিনি আরও দাবি করেন, ২০১৪ সালে দেশবাসী আমাদের উপর যে দায়িত্ব তুলে দিয়েছিল, তা আমরা পালন করেছি। দেশ অতি দ্রুত তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে এগিয়ে চলেছে। কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের নাম না করে বলেন, ১৪ সালের আগে আমরা ছিলাম ১০ নম্বরে। আজ আমরা তৃতীয় স্থান দখলের জন্য দ্রুত এগচ্ছি।

কংগ্রেস আমলের কথা উত্থাপন করে মোদী আরও বলেন, ২০১৪ সালের আগে এমন একটা সময় ছিল যখন মুদ্রাস্ফীতির হার দুই অঙ্কে পৌঁছেছিল। আর আজ মুদ্রাস্ফীতির হার নেমে প্রায় ২ শতাংশে পৌঁছেছে। এতে সাধারণ মানুষের উপর খরচে বোঝা অনেক লাঘব হয়েছে। দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে এসেছেন। যা বিশ্বের সকলের কাছে প্রশংসা কুড়িয়েছে।


```