Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Pahalgam: হামলায় অভিযুক্ত দুই লস্কর জঙ্গির ঘর গুঁড়িয়ে গেল বিস্ফোরণে! ধ্বংস দু'টি বাড়ি

পহেলগাম হামলার সঙ্গে যুক্ত লস্কর জঙ্গি আদিল ঠোকার ও আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ হয়। এতে দু'টি বাড়িই ধ্বংস হয়ে যায়। পুলিশ জানায়, বাড়িতে আগে থেকে পুঁতে রাখা ছিল বিস্ফোরক।

Pahalgam: হামলায় অভিযুক্ত দুই লস্কর জঙ্গির ঘর গুঁড়িয়ে গেল বিস্ফোরণে! ধ্বংস দু'টি বাড়ি

ধ্বংস দুই জঙ্গির বাড়ি।

শেষ আপডেট: 25 April 2025 11:35

দ্য ওয়াল ব্যুরো: হামলায় জড়িত দুই লস্কর জঙ্গির বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের দক্ষিণাংশে এই বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে যায় দুটি বাড়ি। বিস্ফোরণে বিধ্বস্ত হওয়া বাড়িগুলোর মালিক আদিল হুসেন ঠোকার ও আসিফ শেখ। দু’জনেই সাম্প্রতিক পহেলগাম জঙ্গি হামলার মূল অভিযুক্ত।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী দুই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল তন্নতন্ন করে। সেই সময়েই বাড়িগুলির ভিতরে পুঁতে রাখা বিস্ফোরক ফেটে যায়। নিরাপত্তা বাহিনী অবশ্য বাড়ির ভিতরে ঢোকার আগে থেকেই বিস্ফোরক পুঁতে রাখার কথা জানায় এবং সাবধান হয়।

ধ্বংস হওয়া একটি বাড়ির মালিক আসিফ শেখ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২২ এপ্রিল পাহালগামে হওয়া ভয়াবহ জঙ্গি হামলার মুখ সে।

অন্যদিকে, আদিল হুসেন ঠোকার আনন্তনাগ জেলার বিজবেহারা ব্লকের বাসিন্দা। পহেলগাম হামলার মূল অভিযুক্তদের একজন হিসেবে তার নামও উঠে এসেছে। এই হামলায় তাকেই ‘মোস্ট ওয়ানটেড’ তালিকায় রেখেছে পুলিশ এবং কেউ তার খোঁজ দিলে ২০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

জানা যাচ্ছে, ২০১৮ সালে আদিল ঠোকার পাকিস্তানে গিয়েছিল এবং সেখানেই সে জঙ্গি প্রশিক্ষণ নেয়। এর পরে গত বছর সে জম্মু ও কাশ্মীরে ফিরে আসে এবং পাকিস্তানি জঙ্গিদের স্থানীয় গাইড হিসেবে কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, ওইদিন পহেলগামে হামলা চালানো জঙ্গিরা বেশ প্রশিক্ষিত এবং যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। ঠোকার তাদের কাশ্মীরে গাইড হিসেবে সাহায্য করছিল।

আসিফ ও আদিল ছাড়া এই মামলায় আরও দুই পাকিস্তানি জঙ্গিকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করেছে তদন্তকারী সংস্থা। তারা হল হাশিম মুসা ও ওরফে সুলেমান। সে পাক নাগরিক হলেও, গত এক বছর ধরে কাশ্মীরে সক্রিয়। তদন্তকারীদের মতে, কাশ্মীরে এর আগের অন্তত তিনটি হামলায় জড়িত মুসা। এছাড়াও আছে আলি তালহার নাম। জানা যাচ্ছে, সে প্রায় দু'বছর ধরে কাশ্মীর উপত্যকায় সক্রিয়। সে মুসার পরে কাশ্মীরে আসে এবং শ্রীনগরের প্রান্তবর্তী দাচিগাম অরণ্যে লুকিয়ে অপারেশন চালাত।


```